A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৫🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ CO₂ ত্যাগ করে এবং যে পরিমাণ O₂ গ্রহণ করে তার অনুপাতই হলো শ্বসনিক কুশেন্ট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সালোকসংশ্লেষণ যেকোন নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয়। অর্থাৎ সালোকসংশ্লেষণের হার একটি নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক। ফ্যাক্টরটির পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হার বাড়ে এবং কমলে হার কমে। একেই লিমিটিং ফ্যাক্টর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত চক্রটি দ্বারা হ্যাচ ও স্ন্যাক কার্বন গতিপথ অর্থাৎ C4 চক্রকে নির্দেশ করা হয়েছে। চিত্রটি নিচে সম্পূর্ণ করা হলো-

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত চক্রটি হলো C4 চক্র। C4 চক্র সম্পন্ন হয় C4 উদ্ভিদে। অন্যদিকে C3 উদ্ভিদে 3PGA উৎপন্ন হয়। তাই এটা স্পষ্ট যে, উদ্দীপকে C3 উদ্ভিদের সাথে C4 উদ্ভিদের বৈসাদৃশ্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। C₃ উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে নিম্নলিখিত বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়-

C3 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয় কিন্তু C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। গঠনগতভাবে C₃ উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট একই রকম হলেও C₄ উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট দুই রকম। গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং গ্রানাবিহীন বান্ডলসীথ ক্লোরোপ্লাস্ট। C3 উদ্ভিদের পাতার বান্ডল সীথ ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর থাকে না কিন্তু C4 উদ্ভিদের পাতার বান্ডল সীথ ঘিরে অরীয়ভাবে সজ্জিত মেসোফিল কোষের ঘন স্তর থাকে। C₃ উদ্ভিদে কেবল মেসোফিল কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, বান্ডল সীথ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। কিন্তু C4 উদ্ভিদের মেসোফিল ও বান্ডল সীথ কোষ উভয় স্থানেই ক্লোরোপ্লাস্ট থাকে। C₃ উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে CO₂ এর ঘনত্ব কমপক্ষে ৫০ ppm হলেও C4 উদ্ভিদের ক্ষেত্রে তা মাত্র ০.১০ ppm। আবার, C3 উদ্ভিদের মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন। কিন্তু C4 উদ্ভিদের মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডলসীথ কোষে CO₂ সৃষ্টি ও ক্যালভিন চক্র সম্পন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”