A. Nayanㅤ
A. Nayan
29 Oct 2026 (3 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – যৌক্তিক বিভাগ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ২য় অধ্যায় — যৌক্তিক বিভাগ🔢 সৃজনশীল নং ১০৭🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি নীতির ভিত্তিতে কোনো জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দ্বিকোটিক বিভাগ একটি নির্ভুল আকারগত বিভাগ প্রক্রিয়া। এ বিভাগ প্রক্রিয়ায় কোনো ভ্রান্তি বা অনুপপত্তি ঘটার আশঙ্কা থাকে না। কারণ এখানে যৌক্তিক বিভাগের সকল নিয়ম অনুসরণ করা হয়। যেমন- আমরা যখন মানুষকে শিক্ষিত ও অশিক্ষিত পদে ভাগ করি তখন 'শিক্ষা' নামক মূলনীতি অনুসরণ করে থাকি। পাশাপাশি শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষ পদের ব্যস্ত্যর্থ (পদের পরিমাণগত দিক) মানুষ পদের ব্যক্ত্যর্থের সমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-৩ এ অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদের পরিবর্তে বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করা হলে অজাগত বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- 'সক্রেটিসকে' তাঁর কেশহীন মস্তক, খাড়া নাক, ছোট- খাটো আঙ্গুল ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। কেননা 'সক্রেটিস' কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদ নয় বরং একজন বিশিষ্ট ব্যক্তির নাম। তাঁর কোনো উপজাতি বা উপশ্রেণি নেই। তারপরও যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে সক্রেটিসকে তাঁর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ করা হলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে।
দৃশ্যকল্প-৩ এ নজরুলকে তার হাত, পা, চোখ ও নাক এরূপ বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। তাই এই দৃশ্যকল্পে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যকল্প-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্ত্যর্থ যদি বিভাজ্য জাতির ব্যস্ত্যর্থের চেয়ে কম হয় তাহলে অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন: ত্রিভুজকে যদি সমবাহু ও সমদ্বিবাহু এ দুইভাগে ভাগ করা হয় তাহলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। কেননা এ বিভাজ্য প্রক্রিয়া থেকে ত্রিভুজের অন্য একটি প্রকরণ বিষমবাহু ত্রিভুজ বাদ পড়েছে। ফলে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের মিলিত সংখ্যা ত্রিভুজের ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে। যার ফলে অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তির উদ্ভব ঘটেছে।
দৃশ্যকল্প-২ এ প্রাণীকে গাধা, ঘোড়া, ছাগল ও বাঘ পদে ভাগ করা হয়েছে। কিন্তু এসব প্রাণী ছাড়া জগতে আরো অনেক প্রাণী আছে। দৃশ্যকল্প-২ এ বিভক্তকরণ প্রক্রিয়া থেকে সেসব বাদ পড়েছে। এ কারণে এই বিভক্তকরণ প্রক্রিয়ায় অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
অতএব বলা যায়, অব্যাপক বিভাগ একটি ভ্রান্ত বিভাগ প্রক্রিয়া। এখানে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম হয়। এ কারণে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প- ২ এ পরিলক্ষিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – যৌক্তিক বিভাগ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)”