| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি যেসব ট্রাইগ্লিসারাইড সাধারণ তাপমাত্রায় (২০ সে.) কঠিন থাকে, সেগুলোকে চর্বি বলে।
এনজাইমের কার্যকারিতায় মতবাদের প্রয়োজনীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে, এনজাইমের অ্যাকটিভ সাইট- এ সাবস্ট্রেট সঠিকভাবে "" হয় না। এসব ক্ষেত্রে, সাবস্ট্রেট অ্যাকটিভ সাইট-এ সংযুক্ত হলে পুরো এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায় এবং এনজাইম সাবস্ট্রেটকে সঠিকভাবে অ্যাকটিভ সাইট-এ "" করে নেয়। একে বলা হয় ""। এনজাইম-সাবস্ট্রেট এর কার্যকরী শক্তি কম। তাই কম কার্যকরী শক্তিসম্পন্ন সাবস্ট্রেট অণু এনজাইমের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়।
উদ্দীপকে অণুটি হলো সুক্রোজ। রাসায়নিকভাবে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এক অণু সুক্রোজ গঠন করে। সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকরাইড তথা গ্লুকোজের ১নং কার্বনের এবং ফ্রুক্টোজের ২নং কার্বনের এর মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয় এবং ১ অণু পানি. () অপসারিত হয়। ফলে কার্বন দুটির মধ্যে একটি গ্লাইকোসাইডিক বন্ধনী বা অক্সিজেন ব্রিজ () গঠিত হয়ে সুক্রোজ সৃষ্টি করে।
উদ্দীপকে উল্লিখিত অণুটি হলো কোলেস্টেরল। কোলেস্টেরল একটি জটিল মনোহাইড্রেট সেকেন্ডারি অ্যালকোহলিক যৌগ। এটি সাদা, স্ফটিকাকার, পানিতে অদ্রবনীয়, কিন্তু ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবনীয়। জীবদেহে কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
কোলেস্টেরল প্লাজমামেমব্রেনের প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। এটি যকৃতে তৈরি হয় এবং প্লাজমামেমব্রেন গঠনে সাহায্য করে। অপরদিকে, কোলেস্টেরল বিভিন্ন স্টেরয়েড হরমোন তৈরির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। এছাড়া এটি বাইল সল্ট তৈরিতেও সাহায্য করে খাদ্য হজমে ভূমিকা রাখে। দু'প্রকার কোলেস্টেরলের মধ্যে রক্তে -এর মাত্রা বেশি () থাকা ভালো। কোলেস্টেরলের উপকারি দিকের পাশাপাশি কিছু অপকারি দিকও রয়েছে। যেমন- মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে -এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তনালীর প্রাচীরে কোলেস্টেরল জমা হয়ে করোনারি থ্রম্বোসিস বা অ্যাথারোস্ক্লেরোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হয়। এছাড়া পিত্তথলির পাথর তৈরিতেও এদের ভূমিকা রয়েছে। কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টারিভূত হয়ে মোম গঠন করে থাকে। এটি লিপোপ্রোটিনের সাথে যুক্ত হয়ে মানুষের রক্তে প্রবাহিত হয়।
সুতরাং আলোচনা থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের অণু তথা কোলেস্টেরল জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।