A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ২২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সর্বোচ্চ যে তাপমাত্রায় কোনো গ্যাসে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়, তাকে ঐ গ্যাসের সন্ধি বা সংকট তাপমাত্রা (Tc)  বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্ট্র্যাটোস্কয়ারের নিম্নাঞ্চলে (ভূপৃষ্ঠের উপর 15 km থেকে 35 km উচ্চতা পর্যন্ত) ওজোন গ্যাসের একটি আস্তরণ আছে। একে ওজোন স্তর বা ওজোনোস্ফেয়ার বলা হয়। 

স্ট্র্যাটোস্ফেয়ারের উপস্থিত অক্সিজেনের অণু সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। 

(স্থিতিশীল) +M অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়: 

M হলো স্ট্র্যাটোস্ফিয়ারের যেকোনো কণা যা অবশিষ্ট শক্তি শোষণ করে। স্ট্র্যাটোস্কোয়ারের ওজোন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া (অর্থাৎ একদিকে ওজোন অণু উৎপাদন ও অন্যদিকে ওজোন অণুর বিয়োজন) চক্রাকারে চলতে থাকে এবং একটি গতিশীল সাম্যের সৃষ্টি হয়। এই সাম্যাবস্থার জন্য স্ট্র্যাটোস্ফেয়ারের ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে।
স্ট্র্যাটোস্ফেয়ারে উপস্থিত ওজোন স্তর পৃথিবীর সব জীবের নিরাপদ আচ্ছাদনের কাজ করে। ক্ষতিকর অতিবেগুনি রশ্মির বেশির ভাগ অংশ এই স্তরেই শোষিত হয়, কারণ এই রশ্মি ওজোনের উৎপাদন ও বিয়োজনে ব্যয়িত হয়। ওজোন স্তর না থাকলে সূর্য থেকে আগত অতিবেগুণি রশ্মির সমগ্র অংশ পৃথিবীপৃষ্টে পৌঁছে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠসংলগ্ন বায়ুকে এত উত্তপ্ত করত যে স্থল ও জলভাগের সমস্ত জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। এই কারণে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
C4H10 এর আণবিক ভর,
M=58 g/mol
চাপ, P=100 atm
আয়তন, V=120L
মোলার গ্যাস ধ্রুবক,

R=0.0821 L atm K−1 mol−1

ভর, w= ?
তাপমাত্রা, T=25∘C

=(25+273)K=298 K 

আমরা জানি, 

PV=WMRT 

বা, wRT=MPV
বা, w=MPVRT
বা, w=58×100×1200.0821×298
বা, w=28447.874 g 

∴w=28.45 kg

দেওয়া আছে, সিলিন্ডারের ভর 16 kg। 

সুতরাং গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর 

(28.45+16)kg=44.45 kg. 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, 

আদি চাপ, P1=100 atm
আদি তাপমাত্রা, T= (25+273)K

=298 K

চূড়ান্ত তাপমাত্রা, T2=(85+273)K

=358 K

চূড়ান্ত চাপ, P2= ? 

আমরা জানি, 

P1P2=T1 T2 

বা, P2 T1=P1 T2
বা, P2=P1 T2 T1
বা, P2=100×358298 atm 

∴P2=120.134 atm 

অতএব, চূড়ান্ত চাপ 120.134 atm যা সিলিন্ডারের সহনীয় চাপ 116
atm এর তুলনায় বেশি তাই সিলিন্ডারটি ফেটে যাবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”