| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
Cycas এর কাণ্ড ও পাতা দেখতে অনেকটা পাম জাতীয় উদ্ভিদ বা ট্রি- ফার্নের কাণ্ড ও পাতার মতো, এ কারণে Cycas কে পামফার্ন বলা হয়।.
গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে অমরা বলে। গর্ভাশয়ের ভেতরে অমরার বিন্যাস পদ্ধতিকে বলা হয় অমরাবিন্যাস। অমরাবিন্যাস বিভিন্ন প্রকার হতে পারে। যেমন - একপ্রান্তীয়, অক্ষীয়, বহুপ্রান্তীয়, গাত্রীয়, শীর্ষক, মূলীয় এবং মুক্তমধ্য।
উদ্দীপকে প্রদত্ত চিত্রটি হলো নগ্নবীজী উদ্ভিদ Cycas এর মেগাস্পোরোফিল। Cycas উদ্ভিদটিতে বিশেষ ধরনের বিকৃত আকৃতির কোরালয়েড মূল গঠিত হয়। নিচে Cycas এর বিশেষ আকৃতির কোরালয়েড মূলের গঠন বর্ণনা করা হলো- Cycas উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে প্রধান মূল উৎপন্ন হয়। এর প্রধান মূল স্বল্পস্থায়ী অর্থাৎ অল্পকাল বেঁচে থাকে। পরবর্তীতে এর প্রধান মূল নষ্ট হয়ে কতকগুলো অস্থানিক মূল সৃষ্টি হয়। এ প্রকার অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথেই নীলাভ সবুজ শৈবাল-এর কতিপয় প্রজাতি (Nostoc, Anabaena) দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো সামুদ্রিক কোরালের মতো দেখায়। এ কারণে Cycas-এর মূলকে কোরালয়েড মূল বলে ।
উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো Cycas উদ্ভিদের মেগাস্পোরোফিল। নিচে Cycas-এর জীবনচক্রে মেগাস্পোরোফিলের ভূমিকা বিশ্লেষণ করা হলো-
Cycas-এর স্ত্রী উদ্ভিদের শীর্ষে অনেকগুলো মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র সজ্জিত হয়ে মুকুট গঠন করে। প্রতিটি স্ত্রীরেণুপত্রের দু'পাশে ২–৫ জোড়া বৃহৎ লাল বর্ণের ডিম্বক উৎপন্ন হয়। ডিম্বকের ভিতরে স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি হয়। স্ত্রীরেণু মাতৃকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু বা মেগাস্পোর তৈরি করে। স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের ভিতরে সৃষ্টি হয় ডিম্বাণু। পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয় এবং সেখানে পোলেন টিউব সৃষ্টি করে। পোলেন টিউবের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়। পোলেন টিউব হতে এই শুক্রাণু (n) আর্কিগোনিয়াস্থ ডিম্বাণুর (n) সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। এবং জাইগোট (2n) সৃষ্টি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। বীজ অঙ্কুরিত হয়ে নতুন Cycas উদ্ভিদের সৃষ্টি হয়। উপরের আলোচনা থেকে বলা যায় যে, মেগাস্পেরোফিল Cycas উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।