| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রবীভুত মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বলে।
গ্যাসের গতিশক্তি নির্ণয়ে rms বেগ গড়বেগ অপেক্ষা অধিক উপযোগী। কারণ rms বেগ হচ্ছে এমন একটি বেগ, যা প্রতিটি অণুর সাধারণ গতি বেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তাদের প্রকৃত মোট গতিশক্তি পাওয়া যায়। গড়বেগ থেকে সরাসরি গতিশক্তি পাওয়া যায় না। এ কারণে গ্যাসের গতিশক্তি নির্ণয়ে rms বেগ অধিক উপযোগী।
গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই,
CuSO4 + NH4OH (অতিরিক্ত) → [Cu(NH3)4]SO4 + H2O
সুতরাং, X যৌগটি [Cu(NH3)4]SO4 । এ যৌগের কেন্দ্রীয় পরমাণু কপার (Cu)। নিচে Cu এর জারণ সংখ্যা নির্ণয় করা হলো,
এখানে,
SO4 এর জারণ মান = –2
NH3 এর জারণ মান = 0
ধরি, Cu এর জারণ সংখ্যা = X
∴ [Cu(NH3)4]SO4 = 0
বা, X + (0 × 4) – 2 = 0
∴ X = +2
সুতরাং, উদ্দীপকের উল্লিখিত X যৌগ অর্থাৎ -এর কেন্দ্রীয় মৌল Cu এর জারণসংখ্যা = + 2
উদ্দপিকের বিক্রিয়া দুটি সম্পূর্ণ করে পাই-
বিজ্ঞানী লুইস এর মতবাদ অনুসারে, যদি কোনো পরমাণু অণু বা আয়ন মুক্তজোড় ইলকট্রন ত্যাগ করে, তবে তাদেরকে ক্ষারক এবং যেসব পদার্থ মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে এসিড বলে।