| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
Annelida পর্বের প্রাণীদের রেচন অঙ্গই হলো নেফ্রিডিয়া।
যেসব প্রাণী সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাকা স্থানটিকে ঘিরে কখনও কখনও মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে তাদের সিউডোসিলোমেট প্রাণী বলে। কিন্তু কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না।
উদ্দীপকে উল্লিখিত “ক প্রাণীটি Arthropoda এবং “খ প্রাণীটি Mollusca পর্বের। নিচে Arthropoda ও Mollusca পর্বের বৈশিষ্ট্য প্রদান করা হলো-
Arthropoda:
১. এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট। দ্বি-পার্শ্বীয় প্রতিসম,খণ্ডকায়িত এবং ট্যাগমায় বিভক্ত।
২. মস্তিষ্কে একজোড়া বা দু’জোড়া অ্যান্টেনা ও সাধারণত একজোড়া পুঞ্জাক্ষি থাকে।
৩. বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত।
৪. সিলোম সংক্ষিপ্ত এবং অধিকাংশ দেহগহ্বর রক্তে পূর্ণ হিমোসিল।
৫. রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত।
৬. রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা।
Mollusca:
১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. দেহ নরম ও অখণ্ডয়িত।
৩. দেহ সাধারণত এক বা একাধিক খােলক দ্বারা আবৃত।
৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত ।
৫. রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের অর্থাৎ রক্তনালি ও হিমোসিল উভয়ই থাকে।
৬. ফুলকা বা ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন হয়, স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে ।
৭. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে।
৮. মলাস্কাজাতীয় প্রাণী ভিন্ন লিঙ্গবিশিষ্ট এবং ডিম পাড়ে।
উদ্দীপকের প্রাণী দুটি মেরুদণ্ডী নয়। কারণ এরা Non-chordata এর অন্তর্ভুক্ত। Non-chordata প্রাণীদের অমেরুদণ্ডী বলা হয়।তা অমেরুদণ্ডী প্রাণীর দেহে স্নায়ুরজ্জু নিরেট প্রকৃতির দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। দেহ অপ্রতিসম বা অরীয় প্রতিসম। কিছু কিছু ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। হিমোগ্লোবিন রক্তরসে দ্রবীভূতল। অবস্থায় থাকে। অমেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক করোটি দিয়ে আবৃত থাকে না, অন্তঃঅঙ্কাল থাকে না, থাকলেও অস্থি ও তরুণাস্থি দিয়ে তৈরি নয়। পক্ষান্তরে মেরুদণ্ডী প্রাণীর দেহে স্নায়ুরজ্জ্ব থাকে ফাপা এবং দেহের পৃষ্ঠদেশে,অবস্থিত। দেহ সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। হিমোগ্লোবিন সবসময় লোহিত কণিকার অভ্যন্তরে থাকে। মস্তিষ্ক করোটির অভ্যন্তরে সুরক্ষিত থাকে। অন্তঃঅঙ্কাল অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত।