| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২১ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
জৈব যৌগের অণুর ক্ষেত্রে কার্বন পরমাণুর সাথে চারটি পরস্পর সম্পূর্ণ ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ঐ কার্বনই কাইরাল কার্বন।
কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাংক 0.000329 gC–1 বলতে বোঝায় তড়িৎ বিশ্লেষ্যণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কপার তড়িৎদ্বারে 0.000329 g কপার সঞ্চিত হয়।
উদ্দীপকের কোষটির ক্ষেত্রে M এর বিজারণ বিভব E°M2+/M = 0.25 V । M‘ এর বিজারণ বিভব E°M+/M‘ = +0.799 V । যেহেতু M এর বিজারণ বিভবের মান কম তাই উদ্দীপকের কোষে M অ্যানোড ও M‘ ক্যাথোড হিসাবে কাজ করে।
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া:
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া:
কোষ বিক্রিয়া:
কোষ ডায়াগ্রাম:
∴ কোষটির emf,
দেওয়া আছে,
E°M2+/M = 0.25 V
E°M+/M‘ = +0.799 V
,
Ecell = E°M+/M‘ – E°M2+/M
= (0.799 – 0.25)V
= 0.549 V
সুতরাং কোষটির emf মান 0.549 V.
উদ্দীপকের অ্যানোডের দ্রবণকে জিঙ্ক এর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা তা নিচে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো:
উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি M (NO3)2 , যেহেতু জিংকের পাত্রে অ্যানোডের দ্রবণক রাখা হয় সেহেতু এ দ্রবণ ক্যাথোড হিসাবে কাজ করে এবং জিংকের পাত্র অ্যানোড হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে –
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া:
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া:
কোষ বিক্রিয়া:
দেওয়া আছে,
E°M2+/M = 0.25 V
E°Zn2+/Zn = –0.76 V
সুতরাং বিক্রিয়াটির কোষ বিভব,
Ecell = E°M2+/M – E°Zn2+/Zn
= 0.25 – (–0.76)V
= 1.01 V
যেহেতু বিক্রিয়াটির Ecell এর মান ধনাত্মক, সেহেতু অ্যানোডের দ্রবণকে জিঙ্ক এর পাত্রে রাখলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটিয়ে জিঙ্ক পাত্রের ক্ষয় করবে। অর্থাৎ উদ্দীপকের অ্যানোডের দ্রবণকে জিংকের পাত্রে সংরক্ষণ করা যাবে না।