| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
লিগামেন্ট হচ্ছে সন্ধিবন্ধনী বা টিস্যুর গুচ্ছ যা হাড়, জয়েন্ট এবং অঙ্গগুলিকে সংযুক্ত করতে এবং তাদের জায়গায় ধরে রাখতে সহায়তা করে।
দুটি অস্থির সন্ধিস্থলে অস্থিসন্ধি বলে।
একটি অস্থি যখন অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে সন্ধিস্থল গঠন করে তখন তাকে অস্থিসন্ধি বলা হয়। অস্থিসন্ধি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ কে চলাচলের সহায়তা করে। বিভিন্ন অঙ্গের চলন নড়ন, ভারবহন ইত্যাদি কাজে অস্থি সহায়তা করে।
উদ্দীপকের "A" চিহ্নিত পেশি হলো ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। নিচে ঐচ্ছিক পেশির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-
১. পেশিতন্তুর গঠন নলাকার, দীর্ঘ ও শাখাবিহীন।
২. সারকোলেমা স্পষ্ট।
৩. নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে।
৪. নিউক্লিয়াসের সংখ্যা অসংখ্য।
৫. ইন্টারকালেটেড ডিস্ক থাকে না।
৬. অনুপ্রস্থ রেখা দেখা যায়।
৭. সংকোচনের ক্ষমতা দ্রুত ও শক্তিশালী ।
উদ্দীপকের "A" হলো ঐচ্ছিক পেশি এবং “B” হলো অস্থি। অস্থির সঞ্চালনের জন্য পেশি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ অস্থি ও পেশির সমন্বয়ে আমরা আমাদের চলাচল সম্পন্ন করি। অস্থি ও পেশির সমন্বয়ে চলন : মানুষের চলনে শুধু পেশি নয়, পেশির সঙ্গে যুক্ত অস্থির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কঙ্কালতন্ত্র গঠন করে। কঙ্কালতন্ত্র দেহের অবয়বের কাঠামো। কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র।
১. হ্যামস্ট্রিং পেশি বা বক্রীকরণ পেশি : জানু সন্ধি পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়, এদের হ্যামস্ট্রিং পেশি বলে। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। এগুলো যথাক্রমে বাইসেপস ফিমোরিস, সেমিমেন্ত্রেনোসাস এবং সেমিটেন্ডিনোসাস। পেশিগুলো উরুর পিছনে থাকে। এগুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম অংশে উৎপন্ন হয় এবং ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপরে যুক্ত হয়েছে। এদের সঙ্কোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটি ফিমারের কনডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পিছন দিয়ে গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াস এর সঙ্গে অ্যাকিলিস কন্ডরা দিয়ে যুক্ত হয়। এর সংকোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটুসন্ধি পিছনের দিকে ভাঁজ হয় ।
২. কোয়াড্রিসেপস পেশি : উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস হাঁটুসন্ধির প্রসারণ ঘটায়। এটি শ্রোণি থেকে উৎপন্ন রেকটাস ফিমোরিস এবং ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি ভ্যাসটি পেশি ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত। এ তিনটি পেশি একসঙ্গে প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে।