| ㅤ | A. Nayan10 Oct 2026 (3 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুর ফাংগাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায় সেসব পদার্থকে খাদ্য সংরক্ষক বলে।
এবং এর মধ্যে এসিড অধিক শক্তিশালী এসিড। কারণ ও উভয়ের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান + 5 হলে নাইট্রোজেন পরমাণুর আকার ফসফরাস পরমাণুর আকারের চেয়ে ছোট। ফলে ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের চার্জ বেশি। তাই অধিক শক্তিশালী।
উদ্দীপকের তথ্যমতে C ও G মৌলদ্বয় যথাক্রমে বোরন (B) ও ফ্লোরিন (F)। সুতরাং যৌগটি হবে । যৌগটির জলীয় দ্রবণ অম্লধর্মী। নিচে তা ব্যাখ্যা করা হলো-
জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে বোরিক এসিড () ও HF এসিড তৈরি করে।
দেখা যাচ্ছে, জলীয় দ্রবণে HF ও দুইটি এসিড যৌগ তৈরি করে। এছাড়া এর জলীয় দ্রবণে নীল লিটমাস পেপার যোগ করলে লাল লিটমাস পেপারে পরিণত হয়। তাই এর জলীয় দ্রবণ অম্লীয়।
উদ্দীপকের তথ্যমতে, A. B. C ও G মৌলগুলো যথাক্রমে Li (লিথিয়াম), Be (বেরিলিয়াম), B (বোরন) ও F (ফ্লোরিন)। Li, Be, B এর সাথে F এর গঠিত যৌগ । নিচে যৌগগুলো। গলনাংকের ক্রম বিশ্লেষণ করা হলো-
ফাজানের পোলারায়ন নিয়ম অনুসারে কোনো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যত বেশি পোলারায়ন হবে, যৌগটির প্রকৃতি আদর্শ আয়নিক বন্ধনের প্রকৃতি থেকে তত বেশি বিচ্যুত হবে। অর্থাৎ সমযোজী বন্ধনের প্রকৃতি তত বৃদ্ধি পাবে। অ্যানায়নের পোলারায়নের পরিমাণ কয়েকটি শর্ত দ্বারা নির্ধারিত হয়। এসব শর্ত হলো-
১. ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে।
২. ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয় এবং
৩. ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে হলে এর তুলনায় অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বেশি মাত্রায় ঘটে।
পর্যায় সারণিতে যেকোনো পর্যায়ে বাম হতে ডানে গেলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ বাড়ে ফলে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতাও বৃদ্ধি পায় ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায় এবং গলনাঙ্ক হ্রাস পায়। আমরা জানি সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয়। অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক ও পানিতে দ্রবণীয়তা হ্রাস পায়।
LiF, ও যৌগ তিনটির অ্যানায়ন একই অর্থাৎ কিন্তু ক্যাটায়ন ভিন্ন ভিন্ন। ক্যাটায়নগুলোর চার্জ যথাক্রমে + 1, + 2, + 3 এবং ক্যাটায়নগুলোর আকারের ক্রম । LiF যৌগের ক্ষেত্রে চার্জ কম ও আকার বড় হওয়ায় LiF এর গলনাংক সবচেয়ে বেশি। আবার এর ক্ষেত্রে চার্জ বেশি ও আকার ক্ষুদ্র হওয়ায় অধিক পোলারায়নের কারণে গলনাঙ্ক সবচেয়ে কম। সুতরাং যৌগ তিনটির গলনাংকের ক্রম: