A. Nayan
A. Nayan
2 Jun 2026 (1 day ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📘 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর:🏫 বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

অ্যালকেন থেকে একটি H-পরমাণু অপসারিত হলে যে মূলক বা গ্রুপ গঠিত হয় তাকে অ্যালকাইল গ্রুপ বলে।

উত্তর:

পলিথিন সংযোজন পলিমার- নিম্নে তা ব্যাখ্যা করা হলো-সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 atm চাপ ও 200°C তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়।

সুতরাং, উপরিউক্ত বিক্রিয়াটি থেকে বলা যায়, পলিথিন একটি সংযোজন পলিমার।

উত্তর:

উদ্দীপকের 'B' যৌগটি হলো বিউটানয়িক এসিড আর 'C' যৌগটি হলো অ্যালকেনের সাধারণ সংকেত। সুতরাং বিউটানয়িক এসিড হতে অ্যালকেনের সমগ্রোত্রীয় যৌগ প্রস্তুত করা সম্ভব। নিম্নে সমীকরণসহ তা ব্যাখ্যা করা হলো-

বিউটানয়িক এসিডের সাথে NaOH দুই ধাপে বিক্রিয়া করে প্রোপেন উৎপন্ন করে।

উপরিউক্ত বিক্রিয়াটি একটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আর এ বিক্রিয়ার মাধ্যমে উৎপাদিত অ্যালকেনে কার্বন পরমাণুর সংখ্যা বিক্রিয়ক পদার্থ কার্বক্সিলিক এসিড হতে একটি কার্বন কম থাকে।

তাই বলা যায়, বিউটানয়িক এসিড হতে অ্যালকেনের সমগ্রোত্রীয় যৌগ প্রস্তুত করা সম্ভব।

উত্তর:

উদ্দীপকের 'A' যৌগের সাধারণ সংকেত CnH2n । সুতরাং 'A' যৌগটি একটি অ্যালকিন। যেহেতু অ্যালকিন হতে 'B' যৌগ অর্থাৎ বিউটানয়িক এসিড প্রস্তুত করতে হবে। সেহেতু 'A' যৌগ অর্থাৎ অ্যালকিনটি হবে বিউটিন। যার সাধারণ সংকেত, C4H8 । এখন বিউটিন হতে বিউটানয়িক এসিড প্রস্তুতি সমীকরণসহ বিশ্লেষণ করা হলো

বিউটিন, HBr এর সাথে বিক্রিয়া করে বিউটাইল ব্রোমাইড উৎপন্ন করে। অতঃপর উৎপন্ন যৌগটি NaOH এর সাথে বিক্রিয়া করে বিউটানল উৎপন্ন করে। এভাবে প্রাপ্ত বিউটানলকে শক্তিশালী জারক (K2Cr2O7+H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে বিউটান্যাল ও পরে বিউটানয়িক এসিডে পরিণত হয় ।

সুতরাং বলা যায়, বিউটিন হতে বিউটানয়িক এসিড প্রস্তুতি সম্ভব।

2 Views
No Comments
Share
1
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”