A. Nayan
A. Nayan
2 Jun 2026 (2 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📘 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৭🏫 বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কডোবেরাইনারের ত্রয়ীসূত্র হলো- “পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি।"

উত্তর:

তৃতীয় শক্তিস্তরে f অরবিটাল নেই। কারণ তৃতীয় শক্তিস্তরের জন্য n=3 এবং l=0,1,2 । জানা আছে, l এর মান 0,1 ও 2 এর জন্য s, p ও d অরবিটাল সম্ভব হয়। কিন্তু f অরবিটালের জন্য l=3 হতে হবে, যা ৩য় শক্তিস্তরে অসম্ভব। তাই তৃতীয় শক্তিস্তরে f অরবিটাল (orbital) থাকে না।

উত্তর:

উদ্দীপক হতে, Q মৌলটির প্রোটন সংখ্যা = 9টি এবং নিউট্রন সংখ্যা = 10টি 

জানা আছে, কোনো মৌলে যত সংখ্যক প্রোটন থাকে, তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে Q মৌলটির ইলেকট্রন সংখ্যাও হবে এটি।
তাহলে প্রশ্নমতে,

এখানে,
1 টি প্রোটনের ভর =1.673×1024 g
1 টি নিউট্রনের ভর =1.675×1024 g
1 টি ইলেকট্রনের ভর =9.11×1028 g

Q মৌলটির পরমাণুর মোট ভর = (প্রোটন সংখ্যা ×1 টি প্রোটনের ভর) +( ইলেকট্রন সংখ্যা ×1 টি ইলেকট্রনের ভর) + (নিউট্রন সংখ্যা ×1 টি নিউট্রনের ভর)

Q মৌলটির পরমাণুর মোট ভর =(9×1.673×1024)+(9×9.11×1028)+(10×1.675×1024)=3.18152×1023 g

∴ যেহেতু Q মৌলটির প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা 9, সেহেতু Q মৌলটি ফ্লোরিন (F)।

F দ্বিপরমাণুক হওয়ায়, Q তথা F মৌলের 1টি অণুর ভর

=(2×3.18152×1023)g=6.363×1023 g

সুতরাং, F মৌলের 1টি অণুর ভর 6.363×1023 g

উত্তর:

দেওয়া আছে, R মৌলটির নিউক্লিয়াসের ভর =5.1895×1023 g নিউট্রন সংখ্যা =16

ধরি, প্রোটন সংখ্যা = x

প্রশ্নমতে, প্রোটনের ভর + নিউট্রনের ভর = নিউক্লিয়াসের ভর

বা, (x×1.673×1024)+(16×1.675×1024)=5.1895×1023)

বা, 1.673×1024x=5.1895×10232.68×1023

বা, x=2.5095×10231.673×1024x=15

সুতরাং, R মৌলটির প্রোটন সংখ্যা তথা পা: সংখ্যা 15। অর্থাৎ নির্ণেয় মৌলটি ফসফরাস, যার সংকেত (P4)

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – পদার্থের গঠন, রসায়ন (এসএসসি)”