A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৭৭🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জৈব বিবর্তন হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে জীবের বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন ঘটে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিগত শতাব্দীতে জিন, ক্রোমোসোম ও মিউটেশন সম্পর্কে চর্চা ও অনুশীলনের ধারাবাহিক পর্যায়ে ভাইজম্যান ও তার অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন। ভাইজম্যান ও তার অনুগামীদের ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের এই নব মূল্যায়নকে নব্য ডারউইনিজম বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অন্তর্ভুক্ত, যা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র নামে পরিচিত।এ সূত্রানুযায়ী, একটি জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো (জিনগুলো) গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন বা মুক্তভাবে বিন্যস্ত হয়। এক্ষেত্রে একজোড়া অন্যজোড়ার উপর নির্ভরশীল নয়। মেন্ডেল দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে তাঁর দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা করেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা নিচে উপস্থাপন করা হলো-

মটরশুঁটি উদ্ভিদ বীজের গোলাকার বৈশিষ্ট্যের জিনকে R, হলুদ বর্ণের জিনকে Y, কুঞ্চিত বৈশিষ্ট্যের জিনকে । এবং সবুজ বর্ণের জিনকে y প্রতীকে চিহ্নিত করলে,

বিশুদ্ধ গোলাকার-হলুদ বীজবিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ = RRYY
এবং বিশুদ্ধ কুঞ্চিত-সবুজ বীজবিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ = rryy

নিচে চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর ফলাফল দেখানো হলো-

ফলাফল:
F2 জনুর ফিনোটাইপিক অনুপাত
= গোলাকার-হলুদ: গোলাকার-সবুজ : কুঞ্চিত হলুদ : কুঞ্চিত সবুজ
= ৯ : ৩ : ৩ : ১।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত F1 জনুর সাদা পিতা-মাতা হতে রঙিন সন্তান পাওয়া সম্ভব। নিচে ক্রসের মাধ্যমে F2 জনুর ফলাফল বিশ্লেষণ করা হলো-

F1 জনুর মধ্যে ক্রস :

F2 জনুর ফিনোটাইপের অনুপাত = ১৩ (সাদা): ৩ (রঙিন)।

অতএব, উদ্দীপকের F1 জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে F2 - জনুতে সাদা ও রঙিন উভয় ধরনের মোরগ-মুরগিরই আবির্ভাব ঘটেছে এবং এদের অনুপাত দাঁড়ায় ১৩ : ৩।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”