A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১১২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90−95 সে অঞ্চলকে অরবিটাল বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

HCI অণু -বন্ধন সৃষ্টি করে না। কারণ H−বন্ধন সৃষ্টির জন্য H এর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মকতা মৌল যুক্ত হতে হবে। এক্ষেত্রে CI তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হওয়া সত্ত্বেও আকার বড় ও চার্জ ঘনত্ব কম হওয়ার কারণে H–CI অণুটি H−বন্ধন গঠনে সক্ষম নয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, X ও Y মৌল দুটি H ও O হওয়ায় X3H+ আয়নটি হবে H3O+। নিচে H3O+এর আকৃতি সংকরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো- 

H3O+অণুর ক্ষেত্রে, 

V= কেন্দ্রীয় পরমাণু O এর যোজ্যতা e−=6

S= কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু =3 

দেখা যাচ্ছে, H3O+আয়নে 1 টি মুক্তজোড় e−আছে। আয়নটির সংকরণ-

H=12(V+S−1)=12(6+3−1)=4(sp3) 

চিত্র: পিরামিড আকৃতির H3O+  আয়ন 

তাই H3O+আয়নে sp3 সংকরণ বিদ্যমান। এজন্য H3O+আয়নের আকৃতি চতুষ্ঠলকীয় হওয়ার কথা। কিন্তু VSEPR তত্ত্বানুসারে-মুক্তজোড়-বন্ধনজোড় বিকর্যণ বন্ধনজোড়-বন্ধনজোড় বিকর্যণ থেকে বেশি হওয়ায়, আকৃতি চতুষ্তলকের পরিবর্তে পিরামিড হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, X2Y ও XZ যৌগ দুটি যথাক্রমে H2O ও HF। নিচে যৌগ দুটির স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ বিশ্লেযণ করা হলো-

উদ্দীপকের HF ও H2O যৌগদ্বয়ের কেন্দ্রীয় মৌল যথাক্রমে F ও O উভয়টিই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। F এর তড়িৎ ঋণাত্মকতার মান (4.0) অক্সিজেনের (0) তড়িৎ ঋণাত্মকতার মান (3.5) অপেক্ষা বেশি। এ কারণে HF এর স্ফুটনাঙ্কের মান বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবে H2O এর স্ফুটনাঙ্ক (100∘C) অপেক্ষা HF এর স্ফুটনাঙ্ক (19.5∘C) অনেক কম। এর কারণ হলো H2O এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল O এর সাথে দুটি H পরমাণু যুক্ত আছে এবং এতে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় একটি H2O অণুতে চারটি হাইড্রোজেন বন্ধন সম্ভব। পক্ষান্তরে HF যৌগে একটি H পরমাণু থাকায় একটি অণুতে মাত্র দুটি হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়। 

H2O অণুতে অধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ায় H2O এর স্ফুটনাঙ্ক HF অপেক্ষা অনেক বেশি। অর্থাৎ, যৌগ দুটির স্ফুটনাঙ্ক ভিন্ন । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”