A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্র-১ ও চিত্র-২…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া🔢 সৃজনশীল নং ১১🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্র-১ ও চিত্র-২ এ PQ ও RS দুটি সমান্তরাল তড়িৎ প্রবাহবাহী তার।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিদ্যুৎবাহীর প্রবাহের দিকের সাথে অভিলম্ব বরাবর একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ঐ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের অভিলম্ব অভিমুখে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। এ ক্রিয়াকে বলা হয় হল ক্রিয়া এবং সৃষ্ট বিভব পার্থক্যকে বলা হয় হল বিভব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঢাকার বিচ্যুতি 30'E বলতে বুঝায়, ঢাকায় মুক্তভাবে নড়নক্ষম কোনো চৌম্বক শলাকার চৌম্বক অক্ষ চৌম্বক মধ্যতল থেকে ভৌগোলিক অক্ষের সাথে 30° কোণ উৎপন্ন করে এবং এর উত্তর মেরু ভৌগোলিক অক্ষের পূর্বদিকে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, PQ তারে প্রবাহ, I1=10 A

RS তারে প্রবাহ, I2=5 A
তারের মধ্যবর্তী দূরত্র, r=6 cm=0.06 m

একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, F= ?
আমরা জানি, F=μ0I1I22πr
2πr
=4π×10−7TmA−1×10 A×5 A2π×0.06 m
=1.67×10−4 N

নির্ণেয় বল 1.67×10−4 N

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চিত্র-১ ও চিত্র-২ এ PQ ও RS দুটি তার পরস্পর থেকে a = 6 cm দূরে সমান্তরালে অবস্থিত, PQ তারের মধ্যদিয়ে প্রবাহমাত্রা I1-I A এবং RS তারের মধ্যদিয়ে প্রবাহমাত্রা I2-SA। এখন চিত্র-১ এ RS তারের প্রবাহের জন্য PQ তারে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, B1=μ0I12πa।

এই চৌম্বক ক্ষেত্রের দরুন PQ তারটি বল অনুভব করে, PQ তারটির একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল F1=μ0I1I22πa সূত্রানুযায়ী পাওয়া যায়, যার দিক ডানদিকে। অনুরূপভাবে PQ তারের প্রবাহের জন্য RS তারের একক দৈর্ঘ্যে সৃষ্ট বল।
F2=μ0I1I22πa থেকে পাওয়া যায়। এই বলের দিক হবে বামদিকে। কিন্তু, চিত্র-২ এর ক্ষেত্রে AB তারের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের দিক ডানদিকে হলে ও RS তারের তড়িৎ প্রবাহের অভিমুখ। নিচের দিকে হওয়ায় এর একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের দিক ও ডানদিকে হবে। ফলে চিত্র-১ ও চিত্র-২ এর RS পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্র-১ ও চিত্র-২…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”