A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্র-১ ও চিত্র-২…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — চলতড়িৎ🔢 সৃজনশীল নং ৮৩🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্র-১ ও চিত্র-২ এ দুটি বর্তনী দেখানো হলো। প্রথমে রিপন চিত্র-১ এ 20 second ধরে R = 200 Ω রোধে 20 V তড়িচ্চালক বল সংযোগ দিল। পরবর্তীতে রিপন চিত্র-১ ও চিত্র-২ এ রোধের সাথে উৎপন্ন তাপের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো তড়িৎক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত বা কল্পিত কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট প্রবাহরেখা হলো তড়িৎ ফ্লাক্স।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান-প্রদান হয় না (dQ = 0) । এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেবল কাজের মাধ্যমেই ঘটে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, আর কাজ করার সময় গ্যাস প্রসারিত বা সংকুচিত হয়, অর্থাৎ আয়তন পরিবর্তিত হয়। ফলস্বরূপ, তাপমাত্রা ও আয়তনের মধ্যে একটি পরোক্ষ সম্পর্ক গড়ে ওঠে। গাণিতিকভাবে, PVγ−1= ধ্রুবক, যেখানে γ হলো গ্যাসের আপেক্ষিক তাপধারণ ক্ষমতার অনুপাত। সুতরাং, গ্যাস প্রসারণে তাপমাত্রা কমে ও সংকোচনে তাপমাত্রা বাড়ে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

রোধ, R=200 Ω
তড়িচ্চালক বল, V =20 V
সময়, t=20 s
উৎপন্ন তাপ, H = ?

আমরা জানি,

H=V2R×t=202200×20=40 J

অতএব, প্রথম ক্ষেত্রে চিত্র-১ এ উৎপন্ন তাপের পরিমাণ 40 J.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

H = উৎপন্ন তাপ

I = তড়িৎ প্রবাহ

R = রোধ, t = সময়

চিত্র-১ এর ক্ষেত্রে:

আমরা জানি,

H=I2Rt

∴H∝R[∵I= ধ্রুবক]

∴ H বনাম R লেখচিত্রটি :

চিত্র-২ এর ক্ষেত্রে:

আমরা জানি, H=V2Rt

∴H∝1R[∵V= ধ্রুবক ]

∴ H বনাম R লেখচিত্রটি :

অর্থাৎ, চিত্র-১ এর ক্ষেত্রে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক এবং চিত্র-২ এর ক্ষেত্রে উৎপন্ন তাপ রোধের ব্যস্তানুপাতিক। সুতরাং, রিপনের অঙ্কিত লেখচিত্রদ্বয় একই রকম হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্র-১ ও চিত্র-২…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”