A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্র-১ এ বস্তু…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৬ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৯৭🏢 প্রতিষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্র-১ এ বস্তু দুটি একে অপরের সাথে ধাক্কা খাওয়ার পর ২য় বস্তুটি 2.5 m/s বেগে পিছিয়ে গেল। অপরদিকে চিত্র-২ এ m/ ভরের একটি বস্তু 2 m/s বেগে m2 স্থির ভরের বস্তুকে আঘাত করে। আঘাতের পর m1 ভরের বস্তুটি 1 m/s বেগে X-অক্ষের সাথে 30∘ কোণে চলতে থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্কুগজ যন্ত্র ক্রমাগত ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে পড়ে এবং স্কুকে উভয়দিকে একই পরিমাণ ঘুরালে সমান দূরত্ব অতিক্রম করে না, এ ধরনের ত্রুটিই পিছট ত্রুটি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রৈখিক ভরবেগ একটি ভেক্টর রাশি, যার মানের পাশাপাশি দিকও থাকে। রৈখিক ভরবেগের নিত্যতার নীতিতে একাধিক বস্তুর সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের সমষ্টি একই থাকে। রৈখিক ভরবেগ ভেক্টর রাশি হওয়ায় রৈখিক ভরবেগের নিত্যতার নীতিতে দিকের গুরুত্ব আছে, দিক বিবেচনা না করলে মোট ভরবেগের সঠিক মান পাওয়া যাবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চিত্র-১ এর ক্ষেত্রে :
১ম বস্তুর ভর, m1=6 kg
২য় বস্তুর ভর, m2=4 kg
ধাক্কার পূর্বে ১ম বস্তুর বেগ, u1=5 m s1
ধাক্কার পূর্বে ২য় বস্তুর বেগ, u2=−2 m s−1
ধাক্কার পর ২য় বস্তুর বেগ, v2=2.5 m s1
ধাক্কার পর ১ম বস্তুর বেগ, v1= ?

আমরা জানি,
m1u1+m2u2=m1v1+m2v2
বা, v1=m1u1+m2u2−m2v2m1
=6×5+4×(−2)−4×2.56=2 m s
অতএব, চিত্র-১ এ ধাক্কার পর ১ম বস্তুটির বেগের মান 2 m s−1.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র-২ এর ক্ষেত্রে :
১ম বস্তুর ভর, m1=5 kg
২য় বস্তুর ভর, m2=3 kg
সংঘর্ষের পূর্বে ১ম বস্তুর বেগ, u1=2 ms ।
সংঘর্ষের পূর্বে ২য় বস্তুর বেগ, u2=0 m s−1
সংঘর্ষের পূর্বে অনুভূমিকের সাথে উভয় বস্তুর বেগের উৎপন্ন কোণ, θ=0∘
সংঘর্ষের পর ১ম বস্তুর বেগ, v1=1 m s−1
সংঘর্ষের পর অনুভূমিকের সাথে ১ম বস্তুর বেগের উৎপন্ন কোণ, θ1=30∘
সংঘর্ষের পর অনুভূমিকের সাথে ২য় বস্তুর বেগের উৎপন্ন কোণ, θ2= ?
ধরি, সংঘর্ষের পর ২য় বস্তুর বেগ = v2
এখন, m1u1cos⁡θ+m2u2cos⁡θ=m1v1cos⁡θ1+m2v2cos⁡θ2.
বা, 5×2×cos⁡0∘+3×0×cos⁡0∘=5×1×cos⁡30∘+3×v2cos⁡θ2
বা, 10=532+3v2cos⁡θ2

বা, 3v2cos⁡θ2=10−532
বা, v2=20−536cos⁡θ2 ..............................(i)

আবার, m1u1sin⁡θ+m2u2sin⁡θ=m1v1sin⁡θ1+m2v2sin⁡θ2
বা, m1u1sin⁡0∘+m2u2sin⁡0∘=5×1×sin⁡30∘+3×v2sin⁡θ2
বা, 0+0=52+3×20−536cos⁡θ2×sin⁡θ2 [(i) নং হতে মান বসিয়ে]
বা, 20−532×tan⁡θ2=−52
বা, tan⁡θ2=−520−53

∴θ2=−23.8∘
এখানে, θ1≠θ2
সুতরাং, চিত্র-২ এর ক্ষেত্রে সংঘর্ষের পর m2 ভরের বস্তুর দিক এবং m1 ভরের বস্তুর দিক একই হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্র-১ এ বস্তু…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৬ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”