A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্র-২: কমন-এমিটার n-p-n…’ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৬৫📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্র-২: কমন-এমিটার n-p-n ট্রানজিস্টর

চিত্রে বেস প্রবাহ এমিটার প্রবাহের 5% হারে প্রবাহিত হচ্ছে। পরবর্তীতে বেস প্রবাহ অর্ধেক এবং এমিটার প্রবাহ দ্বিগুন করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দুরত্বের গুণফলকে তড়িৎ দ্বিপোল ভ্রামক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

0°C তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবাহীর রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ঐ পরিবাহীর উপাদানের উষ্ণতা গুণাংক বলে। অর্ধপরিবাহী যেমনঃ Ge, As, Si এদের রোধের উষ্ণতা গুণাংক ঋণাত্মক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

IB=100μAIE×5%=IB⇒IE×5100=IB=>IE=IB×1005=100×1005=2000μA∴IC=(200−100)=1900μA

আমরা জানি,

β=ICIB=1900100=19[১ম ক্ষেত্রে]

২য় ক্ষেত্রে,

IB=50μAIE=(200×2)=4000μAIC=(400−50)=3950μA

আবার,

β′=IC′IB′=395050=79

 পরিবর্তন = (79 - 19)

            = 60

Ans.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র ২ এর যন্ত্রটি হলো ডায়োড। দুটি ডায়োড ব্যবহার করে তৈরি একটি পূর্ণতরঙ্গ একমুখীকারকের বর্তনী ও ক্রিয়াকৌশল নিম্নরূপঃ

পূর্ণতরঙ্গ একমুখীকারকের এসি অন্তর্গামী উৎসের দুটি চক্রই কাজে লাগানো হয়। দুটি ডায়োড এক্ষেত্রে ব্যবহৃত হয়। চিত্রে D1 ও D2 ডায়োড দুটিকে একটি ট্রান্সফরমারের গৌণ কুন্ডলী AB এর সাথে সংযোগ দেওয়া হয়েছে৷ ডায়োড D1 এসি অন্তর্গামী উৎসের গৌণকুন্ডলীর OA অংশে আসা উপরের অর্ধচক্রকে রেকটিফাই করে এবং D2 গৌণকুন্ডলীর OB অংশে আগত নিচের অর্ধচক্রকে রেকটিফাই করে।

AC অন্তর্গামীর প্রথম ধনাত্মক অর্ধচক্রের জন্য A প্রান্ত ধনাত্মক ও B প্রান্ত ঋণাত্মক হয়, ফলে D1 ডায়োড সম্মুখীঝোঁক প্রাপ্ত হওয়ায় এর মধ্যদিয়ে তড়িৎ প্রবাহিত হয় কিন্তু D2 ডায়োড বিমুখী ঝোঁক প্রাপ্ত হওয়ায় এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। এক্ষেত্রে OAD, PO পথে তড়িৎ প্রবাহিত হয়।

দ্বিতীয় অর্ধচক্রের জন্য A প্রান্ত ঋণাত্মক ও B প্রান্ত ধনাত্মক হয় ফলে ডায়োড D2 সম্মুখী ঝোঁক প্রাপ্ত হওয়ায় এর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয়।

D1 বিমুখী ঝোঁক প্রাপ্ত হওয়ায় কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এক্ষেত্রে OBD2 PO পথে তড়িৎ প্রবাহিত হয়। উভয় ক্ষেত্রেই ভার RL এর মধ্য দিয়ে একই দিকে একমুখী তড়িৎ (D.C) প্রবাহিত হয়। চিত্রে অন্তর্গামী ও বহির্গামী প্রবাহ দেখনো হয়েছে। অর্ধতরঙ্গ রেকটিফায়ারের জন্য পুর্ণচক্র বহির্গামী প্রবাহ পাওয়া যায়। তাই একে পূর্ণতরঙ্গ রেকটিফায়ার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্র-২: কমন-এমিটার n-p-n…’ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”