A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে 12 cm…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — স্থির তড়িৎ🔢 সৃজনশীল নং ৬৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে 12 cm দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুতে প্রদত্ত চার্জিত হালকা বস্তু তিনটি রাখা আছে। P, BD বাহুর মধ্যবিন্দু।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমাণু তথা যেকোনো বস্তুর ন্যূনতম চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণসংখ্যার গুণিতক হিসেবে চার্জিত হতে পারে এবং চার্জের মান কখনো ভগ্নাংশ হবে না। একে চার্জের কোয়ান্টায়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমান্তরাল পাত ধারকে ধারকের পাত দুটি খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় মধ্যবর্তী স্থানে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল ও সুষমভাবে বণ্টিত হতে দেখা যায়। পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য সুষম হবে কারণ ধনাত্মক পাতের একক ক্ষেত্রফল থেকে যত সংখ্যক বলরেখা নির্গত হবে মধ্যবর্তী স্থানের যেকোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তত সংখ্যক বলরেখা অতিক্রম করবে। সুতরাং পাতদ্বয়ের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য এবং মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য একই হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, A বিন্দুর চার্জ, qA=3×10−9C

B বিন্দুর চার্জ, qB=−5×10−9C

C বিন্দুর চার্জ, qC=−3×10−9C

AB=BD=AD=12 cm=0.12 m

∴BP=DP=BD2=0.122=0.06 m

এবং △APD সমকোণী ত্রিভুজের,

AD2=AP2+PD2.

বা, AP2=AD2−PD2

বা, AP=AD2−PD2=(0.12)2−(0.06)2=0.104 m

এখন, P বিন্দুতে বিভব,

V=14πϵ0(qAAP+qBBP+qDDP)

=9×109×(3×10−90.104+−5×10−90.06+−3×10−90.06)

=−940.38 V

অতএব, P বিন্দুতে বিভবের মান - 940.38 V .

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

B বিন্দুতে চার্জ, qB=−5×10−9⋅C

D বিন্দুতে চার্জ, qD=−3×10−9C

A বিন্দুতে চার্জ, qA=3×10−9C

বাহুর দৈর্ঘ্য, r=AB′=AD=12 cm=0.12 m

B বিন্দুর চার্জের জন্য A বিন্দুতে ক্রিয়াশীল বল,

FB=14πϵ0⋅qBqAr2

=9×109×−5×10−9×3×10−9(0.12)2

=−9.375×10−6 N

FB এর মান 9.375×10−6 N এবং এর দিক AB→ বরাবর । 

আবার, D বিন্দুর চার্জের জন্য A বিন্দুতে ক্রিয়াশীল বল,

FD=14πϵ0qDqAr2

=9×109×−3×10−9×3×10−9(0.12)2

=−5.625×10−6 N

FD এর মান 5.625×10−6 N এবং এর দিক AD→ বরাবর।

এবং P বিন্দুতে q চার্জ স্থাপন করলে q চার্জের জন্য A বিন্দুতে বলের (FP) দিক হবে PA রেখা বরাবর।

এখন, FB ও FD এর লব্ধি বল FBD,AB এর সাথে θ কোণ উৎপন্ন করলে,

tan⁡θ=FDsin⁡60∘FB+FDcos⁡60∘[∵α=60∘]

বা, tan⁡θ=5.625×10−6×sin⁡60∘9.375×10−6+5.625×10−6×cos⁡60∘

বা, θ=tan−1⁡(0.378)=20.7∘

অর্থাৎ, FB ও FD বলের লব্ধি AP বরাবর ক্রিয়া করছে না। ফলে FBD ও FP এর লব্ধি বল কখনো শূন্য হতে পারবে না।

সুতরাং, P বিন্দুতে চার্জ স্থাপন করে A বিন্দুতে রক্ষিত চার্জিত বস্তুটি স্থির রাখা সম্ভব নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে 12 cm…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”