A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে A ও…’ chittagong ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৮🏫 বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

চিত্রে A ও B উৎসদ্বয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 Hz . PQ = MN এবং বাতাসে শব্দের বেগ 344 m s1 । A উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়ীত্বকাল অপেক্ষা 0.025 s বেশি।

উত্তর:

সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক সরণকে বিস্তার বলে।

উত্তর:

গলার স্বরের তীক্ষ্মতা এবং কোমলতা প্রধানত ভোকাল কর্ডের আকার এবং কম্পনের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। নারীদের ভোকাল কর্ড ছোট, পাতলা এবং নমনীয় হওয়ায় এর কম্পনের ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে বেশি হয়। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, গলার স্বর তত তীক্ষ্ম এবং কোমল হবে। অন্যদিকে, পুরুষদের ভোকাল কর্ড বড়, মোটা এবং কম নমনীয় হওয়ায় তাদের কম্পনের ফ্রিকোয়েন্সি কম থাকে, ফলে গলার স্বর মোটা এবং কম তীক্ষ্ণ হয়। অর্থাৎ, ভোকাল কর্ড নমনীয় হওয়ার কারণে পুরুষের তুলনায় নারীর গলার স্বর কোমল ও তীক্ষ্ণ হয়।

উত্তর:

এখানে, বাতাসে শব্দের বেগ, v=344 m1

শব্দানুভূতির স্থায়িত্বকাল, t0=0.1 s

প্রতিধ্বনি শোনার সময়, t=(0.1+0.025)s=0.125 s

A উৎস থেকে প্রতিফলকের দূরত্ব, d= ?

আমরা জানি, d=vt2=344×0.1252=21.5 m

অতএব, A উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 21.5 m.

উত্তর:

মনে করি, A ও B উৎস হতে সৃষ্ট শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λAλB এবং কম্পাঙ্ক যথাক্রমে fAfB এখানে, PQ=MN

বা, 3λA=4λB বা, λA=43λB

যেহেতু, λA>λB; সেহেতু, fB>fA হবে।

অর্থাৎ, fBfA=6

বা, vλBvλA=6

বা, vλBv43λB=6

বা, vλB(134)=6

বা, fB×14=6[fB=vλB]

fB=24 Hz

আবার, fBfA=6

fA=fB6=246=18 Hz

আমরা জানি, মানুষের শ্রবণসীমা ( 20 Hz20,000 Hz )

সুতরাং, উদ্দীপকের B উৎস থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব হলেও A উৎস থেকে উৎপন্ন শব্দ শোনা সম্ভব নয়।

3 Views
No Comments
Share
1
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে A ও…’ chittagong ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”