A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে BC নদীর…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ৪২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে BC নদীর কিনারা ঘেঁসে চলা একটি রাস্তা হলো AB। নদীতে স্রোতের বেগ 2ms–1 এবং একজন মাঝি 4ms–1 বেগে নৌকা চালাচ্ছেন। রাস্তায় গাড়ির বেগ 15ms–1, গাড়ি B স্টেশনে 40 যাত্রা বিরতি দেয়।

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি হলো- যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীতক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হয় ব্যাগটি টানার সময় তা ভূমির সাথে তত কম কোণ তৈরি করে। অর্থাৎ হাতলটি ভূমির বেশি কাছাকাছি থাকে। আর θ এর মান কম হলে cosθ এর মান বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে ভূমি বরাবর বেগের মান বেশি হয় যাতে ব্যাগটি সহজেই টেনে নেওয়া যায়। এজন্যই ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা যৌক্তিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, নদীর প্রস্থ, d=0.5 km=500 m

নৌকার বেগ, v=4 m s−1

আমরা জানি,
সর্বনিম্ন সময়ে নদী পার হতে মাঝিকে স্রোতের সাথে 90∘ কোণে নৌকা চালাতে হবে।

∴ নদী পার হতে সর্বনিম্ন সময়,

t=dusin⁡90∘=5004sin⁡90∘=125 s

অতএব, মাঝি সর্বনিম্ন 125s সময়ে নদী পাড়ি দিতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, AB রাস্তার দৈর্ঘ্য, l=1.2 km=1200 m

গাড়ির বেগ, v1=15 m s−1

∴A বিন্দু হতে B বিন্দুতে আসতে গাড়ির সময়,

t1=lv1=120015=80 s

∴ নৌকার যাত্রীরা গাড়িতে উঠার মোট সময় পাচ্ছে,

t=(80+40)s=120 s

ধরি, C বিন্দু হতে যাত্রা করে B বিন্দুতে পৌছানোর জন্য মাঝিকে স্রোতের বেগের সাথে α কোণে যাত্রা করতে হবে।

এখানে,

নৌকার বেগ, v=4 m s−1

স্রোতের বেগ, u=2 m s−1

θ=90∘

তাহলে,

tan⁡90∘=vsin⁡αu+vcos⁡α

বা, u+vcos⁡α=0

বা, α=cos−1⁡(−uv)=cos−1⁡(−24)=120∘

∴ নদী পার হতে প্রয়োজনীয় সময়,

t2=dvsin⁡α=5004sin⁡120∘=144.34 s

এখানে, t<t2

অতএব, নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে BC নদীর…’ চট্টগ্রাম বোর্ড ২০২৩ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”