A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে গ্যাসের চাপ…’ ঢাকা বোর্ড ২০২৩ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৪৬🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 80j তাপশক্তি সরবরাহ করা হয়েছে। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রত্যেক বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সুপ্ত অবস্থায় থাকে যার ফলে বস্তু বিভিন্ন পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী বিভিন্ন প্রকার শক্তি উৎপন্ন করতে পারে। মধ্যকার এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমে কোনো ধরনের তাপের আদান-প্রদান হয় না। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম পরিবেশের উপর যে কাজ করে তা সসম্পূর্ণ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হতে সরবরাহ হয়। এ কারণে সিস্টেমের মধ্যকার শক্তি পায় এবং এর তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কমার কারণে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় সিস্টেম শীতল হয়। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dQ= 0 হলে,

   dQ= dU + dW

  বা, 0= dU + dW

  ∴ dU= - dW

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্রাফ হতে পাই, Q থেকে R এ যাওয়ার প্রক্রিয়াটি একটি সমআয়তন প্রক্রিয়া। 

সমআয়তন প্রক্রিয়ায়, dV = 0

       ∴ dW = PdV = 0

এখানে, সরবরাহকৃত কাজ, dQ = 80J

আমরা জানি, 

     dQ = dU + dW

   বা, dQ = dU + 0

  ∴ dU = dQ = 80J

∴ অন্তঃস্থ শক্তির পরিবর্তন 80J

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্রাফ হতে পাই,

    PQ = (8 - 4) = 4m3

    PS = QT = 20 N/m3

    RT= 40 N/m3

 

PQ ধাপে কৃতকাজ, 

     dWPQ = PSTQ এর ক্ষেত্রফল

        = PQ × PS

        = 4 × 20

        = 80J

 

'গ' হতে পাই,

  সমআয়তন প্রক্রিয়ায় কৃতকাজ, dWQR = 0J

RP ধাপে সিস্টেমে আয়তন হ্রাস পেয়েছে। আয়তন হ্রাসে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কাজ সম্পন্ন হয়। 

 

RP ধাপে কৃতকাজ, dWRP = PRST ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল

=12(PS+RT)×PQ=12×(20+40)Nm−2×(8−4)m3

∴dWRP=120 J

∴ PQRP চক্রের কাজের তুলনা করে পাই,

dWRP > dWPQ > dWQR.

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে গ্যাসের চাপ…’ ঢাকা বোর্ড ২০২৩ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”