| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘চিত্রে গ্যাসের চাপ…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে, Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
কোন সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে যা পরিবেশ পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটায় তাকে অভ্যন্তরীন শক্তি বলে।
যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপ ধ্রুব থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয় তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে।রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না তাই dQ = O
রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সিস্টেমের উপর কাজ করা হয় বলে, এ সময় গ্যাসের অভ্যন্তরীন শক্তি বৃদ্ধি পায়,ফলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়।
∴ dW = - dU
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র।
চিত্র হতে পাই,
Q থেকে R এ যেতে আয়তন এর কোন পরিবর্তন নেই। তাই এটি একটি সমআয়তন প্রক্রিয়া ।
∴ dV = O
Q থেকে R এ যেতে সরবরাহকৃত তাপ, dQ = 80 J
আমরা জানি,
dW = PdV
∵ dV = O
∴ dW = O
আবার,
dQ = dU + dW
বা, dQ = dU + O
বা, dQ = dU
∴ dU = 80 J
অতএব, উদ্দীপক অনুসারে R অবস্থাতে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন 80 J
Answer.
আমরা জানি,
কৃতকাজ, dW = PdV
∴ চিত্রের PV গ্রাফ হতে সিস্টেমটির প্রতিটি ধাপের কৃতকাজের মান নির্দেশিত হয়।
PQ ধাপটি সমচাপ পরিবর্তন এই ধাপে কৃতকাজ,
dW1 = PQTS আয়তনের ক্ষেত্রফল
= PQ × QT
= (8 - 4) m3 × 20 Nm-2
= 80 J
QR ধাপটি সমআয়তন পরিবর্তন। এই ধাপে কৃতকাজ,
dW2 = PdV
= P × O [∵dV = O]
∴ dW2 = O
RP ধাপে কৃতকাজ,
dW3 = RPST ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
= 1/2 (PS + RT) × PQ
= 1/2 (20 + 40)Nm-2 × (8 - 4)m3
= 120 J
চিত্র হতে দেখা যাচ্ছে,
R থেকে P তে আসতে সিস্টেমের আয়তন হ্রাস পেয়েছে। অর্থাৎ, সিস্টেম সংকুচিত হয়েছে। এক্ষেত্রে পরিবেশ কতৃক সিস্টেমের ওপর কাজ সম্পন্ন হওয়ায় কৃতকাজের মন বৃদ্ধি পেয়েছে। অতএব, PQRP সিস্টেমের ধাপসমূহে কৃতকাজের তুলনা করলে পাওয়া যায় –
dW3 > dW1 > dW2.
Answer.