A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে, কোনো তাপগতীয়…’ দিনাজপুর বোর্ড ২০২১ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে, কোনো তাপগতীয় ব্যবস্থাকে ABC, AC ও ADC পথে A থেকে C বিন্দুতে নেওয়া হলো। A ও C বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থশক্তি যথাক্রমে 100J ও 600J

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো সিস্টেমের সকল কণার মোট বিভব শক্তি ও গতি শক্তি যার বিনিময়ে সিস্টেম বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারে, তাকে সিস্টেমের অন্তঃস্থ শক্তি বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হলো - দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে।অর্থাৎ একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান-প্রদান না ঘটলে বস্তুগুলো তাপীয় সমতায় আছে ধরা হয়। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে যা অন্য একটি বস্তুর সঙ্গে সমান হলে বস্তু দুটি পরস্পর তাপীয় সাম্যে থাকবে। এই ধর্মটিই হলো তাপমাত্রা। এভাবেই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে তাপমাত্রার ধারণা পাওয়া যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, তাপগতিবিদ্যায় P - V লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কৃতকাজ নির্দেশ করে। এখানে, AC পথটি v অক্ষের সাথে ACEF ট্রাপিজিয়াম তৈরি করে । এই ACEF ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হবে AC পথে সম্পাদিত কাজের পরিমাণ।

AF=2.5×105Nm−2CE=6.5×105Nm−2EF=(6−2.5)L=3.5×10−3 m3

ACEF ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল,

12 × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × এদের মধ্যবতী দূরত্ব

W=12(AF+CE)×EF=12(2.5×105+6.5×105)×3.5×10−3=1575 J

∴ AC পথে সম্পাদিত কাজের পরিমাণ 1575 J

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A বিন্দুতে অন্তঃস্থশক্তি, UA=100J

C" বিন্দুতে অন্তঃস্থশক্তি, UC=600J

A ও C বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থশক্তির পরিবর্তন

ΔUAC=UC-UA এখানে,

600J-100 J

=500 J

এখন, AC পথের ক্ষেত্রে,

AC পথে সম্পাদিত কাজ, ΔWAC=1575 J

অন্তঃস্থশক্তির পরিবর্তন, ΔUAC=500 J

AC পথে গৃহীত তাপ, ΔQAC= ?

QAC=ΔUAC+ΔWAC AC 

=(500+1575)J

=2075 J

AB পথের ক্ষেত্রে সমআয়তন প্রক্রিয়া,

A বিন্দুতে অন্তঃস্থশক্তি, UA=100J

VA=VB=2.5 L

∴ΔVAB=0

∴WAB=PΔVAB=0J

BC পথের ক্ষেত্রে,(সমচাপীয় প্রক্রিয়া)

PB=PC=6.5×105 Nm-5=P

VB=2.5 L,VC=6 L

ΔVBC=VC-VB=(6-2.5)L

=3.5 L=3.5×10-3 m3

"আবার, ABC পথের ক্ষেত্রে, 

ΔWABC=ΔWAB+ΔWBC=0+PΔVBC=0+6.5×105×3.5×10−3=2775 J∴ΔQABC=ΔUAC+ΔWABC=(500+2275)J=2775 J

একইভাবে, ADC পথের ক্ষেত্রে,

AD" পথের ক্ষেত্রে,(সমচাপীয় প্রক্রিয়া)

PA=PD=P=2.5×105Nm−2VA=2.5 L,VD=6 LΔVAD=VD−VA=(6−2.5)L=3.5 L=3.5×10−3 m3

DCপথের ক্ষেত্রে,(সমআয়তন প্রক্রিয়া )

VD=6 L=VC=6 L∴ΔVCD=0∴ΔWDC=PΔVCD=0 J

একইভাবে, ADC পথের ক্ষেত্রে,

ΔWADC=ΔWAD+ΔWDC=PAD+0=2.5×105+3.5×10−3=875 J∴ΔQADC=ΔUAC+ΔWADC=(500+875)J=1375 J

দেখা যাচ্ছে, ΔQABC >ΔQAC >ΔQADC

∴ABC পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে, কোনো তাপগতীয়…’ দিনাজপুর বোর্ড ২০২১ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”