A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে প্রদর্শিত উলম্বতলে…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — স্থির তড়িৎ🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে প্রদর্শিত উলম্বতলে রক্ষিত বর্গাকার ক্ষেত্রের চার কৌণিক বিন্দুতে চারটি চার্জ স্থাপন করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে 2 × 10-6C মানের চার্জযুক্ত 2.5 × 10-4kg ভরের একটি বস্তু শূন্যে স্থাপন করা হয়। (g = 10ms-2)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ । এবং ধারকত্ব C হলে, C=4π∈0r
ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের ঢাল হয় 4π∈o যা একটি ধ্রুবক। এটি
কুলম্বীয় ধ্রুবকের বিপরীত রাশি। এর মান 1.1265×10−10C2 N−1 m−2 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, PR=SQ=2×4 m
=5.656 m

যে কোনো কৌণিক বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব, r=2.828 m কেন্দ্রে বিভব, V= ?
জানা আছে,
V=14πϵo(Q1r+Q2r+Q3r+Q4r)
=9×109×12.828(−2+2+4+4)×10−6
=25.46kV (Ans. )

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্গক্ষেত্রের কেন্দ্রে 2 × 10-6C চার্জযুক্ত 2.5 × 10-4kg ভরের একটি স্থাপন করে বস্তুটি স্থির রাখতে হলে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোতে অবস্থিত চার্জগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন কেন্দ্রে স্থাপিত চার্জটির উপর ক্রিয়াশীল বলগুলোর লব্ধি শূন্য হয়। বস্তুটির ওজন নিচের দিকে ক্রিয়া করবে। আমরা চার্জগুলোকে নিম্নোক্ত ভাবে সাজাতে পারি।

এক্ষেত্রে Q ও S বিন্দুতে স্থাপিত চার্জদ্বয় কর্তৃক কেন্দ্রে স্থাপিত চার্জের উপর ক্রিয়াশীল বল সমান কিন্তু বিপরীত হওয়ায় পরস্পরকে নাকচ করবে। আবার P ও R বিন্দুতে স্থাপিত চার্জদ্বয়ের প্রত্যেকটি কর্তৃক কেন্দ্রের চার্জের উপর ক্রিয়াশীল বলের মান,
F1=F2=9×109×2×10−6C×2×10−6C(2.828 m)2=4.5×10−3 N

উভয় বলই উপরের দিকে ক্রিয়া করবে। সুতরাং উপরের দিকে লব্ধি তাড়িত বল, F=2×4.5×10−3 N=9×10−3 N
এখন বস্তুটির ওজন যদি তাড়িৎ বলের সমান হয় তবে বস্তুটি স্থির থাকবে। বস্তুটির ওজন, 

F=mg=2.5×10−4×10=2.5×10−3 N
এখানে, নিম্নমুখী বল বা বস্তুর ওজন অপেক্ষা ঊর্ধ্বমুখী তাড়িত বল বড়।

সুতরাং এটি নিচের দিকে পড়বে না। উপরের দিকে গতিশীল হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে প্রদর্শিত উলম্বতলে…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – স্থির তড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”