A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে সরল ছন্দিত…’ বরিশাল বোর্ড ২০১৭ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৩🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত 1 kg ভরের বস্তুর শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুর বিস্তার 0.01 m এবং কম্পাংক 12 Hz.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড অর্থাৎ যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে এক সেকেন্ড সময় লাগে তাকে সেকেন্ড দোলক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন এক স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি দোলকের বিস্তার 4° এর মধ্যে থাকলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে এবং এর গতি সরলছন্দিত গতি হবে। কিন্তু দোলকের কৌণিক বিস্তার 4° এর বেশি হলে এর গতিপথ বৃত্তাকার হয়ে পড়ে এবং ত্বরণ ও সরণের সমানুপাতিক সম্পর্ক বিনষ্ট হয় তথা এক্ষেত্রে দোলকের গতি সরলছন্দিত গতি হয় না।

সুতরাং, দোলকের গতি মাত্রই সরলছন্দিত গতি নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,

কম্পাঙ্ক, f=12 Hz
বিস্তার, A =0.01 m
সরণ, x=A2
A2 অবস্থানে বস্তুটির বেগ, v= ?

আমরা জানি, v=ωA2−x2=2πfA2−x2
=2×3.1416×12(0.01)2−(0.012)2
=0.65 m s−1

নির্ণেয় বেগ 0.65 m s−1 ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে পাই,

বস্তুর ভর, m=1 kg
বিস্তার, A=0.01 m
কম্পাঙ্ক, f=12 Hz
x=A2 অবস্থানে, বিভবশক্তি U1 হলে,
U1=12kx2
=12×ω2m×x2[∵ω=km]
=12×(2πf)2m×(A2)2
=12×(2×3.1416×12)2×1×(0.012)2
=0.071 J

গতিশক্তি K1 হলে,

K1=12mv2=12mω2(A2−x2)[∵v=ωA2−x2]=12×m×(2πf)2×[A2−(A2)2]=12×m×(2πf)2×3A24=12×1×(2×3.1416×12)2×3×(0.01)24=0.213 J

∴A2 অবস্থানে মোট শক্তি,E1=U1+K1
=0.071+0.213
=0.284 J

x=A অবস্থানে, বিভবশক্তি U2 হলে,
U2=12kx2
=12mω2x2
=12×m×(2πf)2×(A)2
=12×1×(2×3.1416×12)2×(0.01)2
=0.284 J

গতিশক্তি K2 হলে,

K2=12mω2(A2−x2)
=12mω2(A2−A2)
=0
∴A অবস্থানে মোট শক্তি, E2=U2+K2
=0.284+0=0.284 J

অর্থাৎ, E1=E2
অতএব, x=A2 এবং x=A অবস্থানের জন্য বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে সরল ছন্দিত…’ বরিশাল বোর্ড ২০১৭ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”