A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রে Y-অক্ষ বরাবর…’ নটরডেম কলেজ ২০২৬ – তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া🔢 সৃজনশীল নং ২৮🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রে Y-অক্ষ বরাবর 2T মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে এবং X-অক্ষ বরাবর 1A তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তাড়ন বেগ 2×10−4 ms−1 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, চৌম্বক ক্ষেত্রের সাথে θ কোণে স্থাপিত L দৈর্ঘ্যের একটি তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল, F = BILsin θ যেহেতু পরিবাহকটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে স্থাপিত, তাই θ=90∘। সুতরাং, F=BILsin⁡90∘=BIL। এখানে, I (তড়িৎ প্রবাহ) এবং L (পরিবাহকের দৈর্ঘ্য) নির্দিষ্ট বা ধ্রুবক। অতএব, ক্রিয়াশীল বল F চৌম্বক ক্ষেত্র B-এর সমানুপাতিক।

বা, F∝B । এই সম্পর্কটি একটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে যা মূলবিন্দুগামী।

লেখচিত্রে Y-অক্ষ বরাবর ক্রিয়াশীল বল F এবং X-অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র B স্থাপন করলে, লেখচিত্রটি মূলবিন্দুগামী একটি সরলরেখা হবে। এর অর্থ হলো, চৌম্বক ক্ষেত্রের মান বাড়লে ক্রিয়াশীল বলের মানও আনুপাতিক হারে বাড়বে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

চৌম্বক ক্ষেত্র, B=2 T

তাড়ন বেগ, vd=2×10−4 ms−1

হল প্রাবল্য, EH= ?

আমরা জানি, সাম্যাবস্থায়, চৌম্বক বল এবং তড়িৎ বল সমান হয়।

Fm=Fe

বা, evdB=eEH

বা, EH=vdB=(2×10−4)×2

∴EH=4×10−4Vm−1 (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

চৌম্বক ক্ষেত্র, B=2 T

তাড়ন বেগ, vd=2×10−4 ms−1

পরিবাহকের উচ্চতা (Yঅক্ষ বরাবর), h=2 mm=2×10−3 m

পরিবাহকের বেধ (Z-অক্ষ বরাবর), w=0.2 mm=0.2×10−3 m

আমরা জানি,

হল ভোল্টেজ, VH=VdBd

যেখানে d হলো হল ভোল্টেজ সৃষ্টিকারী তলের মধ্যবর্তী দূরত্ব, যা তাড়ন বেগ v→d এবং চৌম্বক ক্ষেত্র B→ উভয়ের সাথে লম্ব। প্রথম ক্ষেত্রে (যখন চৌম্বক ক্ষেত্র +Y অক্ষ বরাবর): তাড়ন বেগ v→d (-X অক্ষ) (যেহেতু তড়িৎ প্রবাহ +X অক্ষ) এবং চৌম্বক ক্ষেত্র B→ (+Y অক্ষ) উভয়ের সাথে লম্ব দূরত্ব হলো Z-অক্ষ বরাবর বেধ w।

হল ভোল্টেজ, VH1=vdBw=(2×10−4)×2×(0.2×10−3)

∴VH1=0.8×10−7 V

দ্বিতীয় ক্ষেত্র (যখন চৌম্বক ক্ষেত্র +Z অক্ষ বরাবর): তাড়ন বেগ v→d(− X অক্ষ) (যেহেতু তড়িৎ প্রবাহ +X অক্ষ) এবং চৌম্বক ক্ষেত্র B→(+Z অক্ষ) উভয়ের সাথে লম্ব দূরত্ব হলো Y -অক্ষ বরাবর উচ্চতা h ।

VH2=VdBh=(2×10−4)×2×(2×10−3)

∴VH2=8×10−7V

দ্বিতীয় ক্ষেত্রের হল ভোল্টেজ এবং প্রথম ক্ষেত্রের হল ভোল্টেজের অনুপাত, VH2 VH1=8×10−70.8×10−7=10.

∴VH2=10 VH1

সুতরাং, চৌম্বক ক্ষেত্র +Z অক্ষ বরাবর প্রয়োগ করা হলে সৃষ্ট হল ভোল্টেজ VH2 এর মান যা প্রথম ক্ষেত্রের হল ভোল্টেজ VH1 এর চেয়ে 10 গুণ বেশি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রে Y-অক্ষ বরাবর…’ নটরডেম কলেজ ২০২৬ – তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”