A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রের বর্তনীর β=0.05…’ খুলনা পাবলিক কলেজ ২০২৫ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৭৪🏢 প্রতিষ্ঠান খুলনা পাবলিক কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রের বর্তনীর β=0.05 এবং IB=0.4 mA.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে ত্রি বা পঞ্চযোজী মৌলের মিশ্রণের কৌশলকে ডোপিং বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো OR GATE এর আউটপুটের সাথে একটি NOT GATE যুক্ত করলে NOR GATE তৈরি হয়। আমরা জানি, NOT GATE ইনপুটের বিপরীত আউটপুট দেয়। তাই যখন OR GATE এর আউটপুট এর সাথে NOT GATE যুক্ত করা হবে তখন এটি OR GATE এর আউটপুটকে বিপরীত করে দিবে। এজন্য NOR GATE কে OR GATE এর বিপরীত গেট বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, পীঠ প্রবাহ, IB=0.4 mA

প্রবাহ বিবর্ধন গুণক, β=50

∴ সংগ্রাহক প্রবাহ, IC=βIB=50×0.4=20 mA

আমরা জানি, IC+IB=IE

বা, IE=20+0.4=20.4 mA

অতএব, উদ্দীপকের তথ্যানুসারে IE এর মান 20.4mA.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ডিভাইসটি হলো ট্রানজিস্টর। এটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে। নিচে এটি বিশ্লেষণ করা হলো-

বর্তনীটির ইনপুটে একটি দুর্বল সংকেত প্রয়োগ করে আউটপুটে একটি বিবর্ধিত সংকেত পাওয়া যাবে।

এখানে, সাধারণ পীঠ জাংশনে একটি দুর্বল অন্তর্গামী সংকেত প্রদান করা হয় এবং সংগ্রাহক বর্তনীতে সংযুক্ত RL থেকে বহির্গামী সংকেত গ্রহণ করা হয়। ভালো বিবর্ধন পাওয়ার জন্য বর্তনীকে সর্বদা সম্মুখী বায়াস করা হয় এবং তা করার জন্য অন্তর্গামী বর্তনীতে অন্তর্গামী সংকেতের অতিরিক্ত একটি ডি. সি. ভোল্টেজ VBB প্রয়োগ করা হয়, যাকে বায়াস ভোল্টেজ বলে। সম্মুখী ঝোঁক দেওয়ায় অন্তর্গামী বর্তনীতে রোধ খুব কম হয়। নিঃসারণ সংগ্রাহক বর্তনীতে অর্থাৎ বহির্গামী বর্তনীতে Vcc ব্যাটারির মাধ্যমে বিমুখী ঝোঁক প্রদান করা হয়। পীঠ জাংশনের প্রযুক্ত সংকেতের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনের সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায় ফলে অধিক পরিমাণ ইলেকট্রন নিঃসারক পীঠ এর মধ্যদিয়ে সংগ্রাহকে প্রবাহিত হয় এবং সংগ্রাহক প্রবাহ বৃদ্ধি পায়। এই বেড়ে যাওয়া সংগ্রাহক প্রবাহ IC ভার রোধ RL এ অধিক বিভব পতন সৃষ্টি করে অর্থাৎ বহির্গামীতে অধিক ভোল্টেজ পাওয়া যায়। সংকেতের ধনাত্মক অর্ধচক্রের জন্য নিঃসারক পীঠ জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে সংগ্রাহক প্রবাহও কমে যায়। সংগ্রাহক প্রবাহ কমে গেলে বহির্গামী ভোল্টেজও হ্রাস পায় তবে তা অন্তর্গামী থেকে বেশি হয়। ফলে একটি দুর্বল সংকেত থেকে একটি বিবর্ধিত সংকেত পাওয়া যায়। এভাবে ট্রানজিস্টর দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রের বর্তনীর β=0.05…’ খুলনা পাবলিক কলেজ ২০২৫ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”