A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রের ট্রানজিস্টরটিতে ইনপুট…’ রাজশাহী বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ২২🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চিত্রের ট্রানজিস্টরটিতে ইনপুট কারেন্টের 0.02mA পরিবর্তনে আউটপুট কারেন্টের 1 mA পরিবর্তন হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পি-এন জাংসনের উভয় পাসে যে এলাকায় কোন চলমান বা মোবাইল চার্জ অর্থঃ াৎ মুক্ত ইলেকট্রন এবং হোল থাকে না, কিন্তু স্থির ডোনার বা একসেপ্টর আয়ন থাকে এবং একটি ইলেকট্রিক পটেনশিয়ালের সৃষ্টি হয় তাকে ডিপ্লেশন লেয়ার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসেবে অতিসামান্য পরিমানে মেশানো হলে যে বহির্জাত অর্ধপরিবাহী উৎপন্ন হয় তাকে p-টাইপ অর্ধপরিবাহী বলা হয়। এতে চতুর্যোজী অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী অপদ্রব্য (যেমনঃ সিলিকন, অ্যালুমিনিয়াম) অতিসামান্য পরিমানে মিশিয়ে p-টাইপ অর্ধপরিবাহী প্রস্তুত করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

     ∆IB = 0.02 mA

     ∆Ic = 1 mA

আমরা জানি,

β=ΔIcΔIB=10.02=50

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ট্রানজিস্টরটি একটি npn ট্রানজিস্টর যা কমন এমিটার বিন্যাসে সংযুক্ত। এটি ইনপুট সিগন্যালকে আউটপুটে বিবর্ধিত করে বলে একে আ্যমপ্লিফায়ার হিসাবে ব্যবহার করা হয়।

এখানে ইমিটার বেস জাংশনে দুর্বল ইনপুট সিগন্যাল দেওয়া হয় এবং কালেক্টর বর্তনীতে সংযুক্ত রোধ RL থেকে আউটপুট সিগন্যাল গ্রহণ করা হয়। ইমিটার বেস জাংশনে প্রযুক্ত সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনটির সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায় ফলে অধিক পরিমাণ ইলেকট্রন ইমিটার থেকে বেস এর মধ্যে দিয়ে কালেক্টরে প্রবাহিত হয় এবং কালেক্টর প্রবাহ বৃদ্ধি পায়।এই বিবর্ধিত কালেক্টর প্রবাহ লোড রেজিস্ট্যান্স এ অধিক পরিমাণে বিভব পতন ঘটায়। অর্থাৎ আউটপুটে অধিক ভোল্টেজ পাওয়া যায়।

সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য এমিটার বেস জাংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে কালেক্টর প্রবাহের মাত্রাও কমে যায়। কালেক্টর প্রবাহ কম হওয়ায় বর্তনীর আউটপুট ভোল্টেজ কম হয় তবে তা ইনপুট সিগন্যাল থেকে বেশি হয়। এভাবে ট্রানজিস্টর বিবর্ধিত আউটপুট তৈরি করে।এই বিবর্ধিত আউটপুট ও ইনপুটের মধ্যে দশা পার্থক্য 180 হয়। এভাবে উদ্দীপকের বর্তনীতে ইনপুট সিগন্যালের সাথে আউটপুট সিগন্যালের পরিবর্তন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রের ট্রানজিস্টরটিতে ইনপুট…’ রাজশাহী বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”