| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘চিত্রটি দেখে প্রশ্নগুলোর…’ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৬
মস্তিষ্ক থেকে সৃষ্ট স্নায়ুকে করোটিক স্নায়ু বলে।
মূত্রের মুখ্য উপাদানগুলোর নাম দেওয়া হলো-
১. পানি
২. ইউরিয়া
৩. ইউরিক এসিড
৪. ক্রিয়েটিনিন
৫. সোডিয়াম
৬. পটাসিয়াম
৭. অ্যামোনিয়াম
৮. ম্যাগনেসিয়াম
৯. ক্লোরাইড
১০. ফসফেট
১১. সালফেট ইত্যাদি।
উদ্দীপকের চিহ্নিত চিত্রটি হলো বৃক্ক। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হলো নেফ্রন। নিচে নেফ্রনের চিহ্নিত চিত্র দেওয়া হলো-
উদ্দীপকের চিত্রে 'A' চিহ্নিত অংশটি বৃক্ক। নিচে বৃক্কের ভূমিকা বিশ্লেষণ করা হলো:
১. রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্য অপসারণে ভূমিকা রাখে।
২. দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে।
৩. রক্তে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইডসহ বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
৪. রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। হরমোন এবং এনজাইম নিঃসরণে ভূমিকা রাখে।
৫. রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৬. দেহে প্রবিষ্ট প্রতিবিষ ও ভেষজ পদার্থসমূহ দেহ থেকে অপসারণে ভূমিকা রাখে।
৭. দেহে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ যেমন- ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।