A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চিত্রটি লক্ষ কর…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📖 ১১তম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

উত্তর:

বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয়। এই পার্থক্যই হলো প্রকরণ।

উত্তর:

থ্যালাসেমিয়া একটি বংশগতি তথা জিনগত রোগ। জিনের ত্রুটির কারণেই এ রোগ হয়ে থাকে। লোহিত রক্তকণিকার -গ্লোবিউলিন এবং B-গ্লোবিউলিন নামক দুটি প্রোটিনের জিন নষ্টের কারণে বা ত্রুটির কারণে থ্যালাসেমিয়া রোগটি হয়ে থাকে। -থ্যালসেমিয়া রোগীর দেহে a-গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত বা ঐ জিনে ত্রুটি থাকে। ঠিক একইভাবে ẞ-থ্যালাসেমিয়া রোগীর দেহে ẞ-গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত বা ঐ জিনে ত্রুটি থাকে। যেহেতু জিনের ত্রুটির কারণেই থ্যালসেমিয়া রোগটি হয়ে থাকে। তাই বলা যায় থ্যালসেমিয়া একটি জিনগত ত্রুটি।

উত্তর:

উদ্দীপকে চিত্র-১ এ 'A' নির্দেশিত অণুটি হলো DNA। নিচে DNA অণু নতুনভাবে তৈরির প্রক্রিয়া অর্থাৎ DNA অণুর অনুলিপন প্রক্রিয়া বর্ণনা করা হলো-
এ প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে আর একটি নতুন DNA অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এ পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে DNA সূত্র দুটি আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে।

পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে পরিপূর্ণ DNA অণুর সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট DNA এর প্রতিটিতে অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন সূত্র থাকায় একে অর্ধ-রক্ষণশীল পদ্ধতি বলে।

উত্তর:

উদ্দীপকের চিত্র-২ এ সংঘটিত প্রক্রিয়াটি F₁ ও F₂ জনুতে ফলাফলের প্রভাব মেন্ডেনের তত্ত্বের সাহায্যে বিশ্লেষণ করা যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
লম্বা মটরশুঁটি গাছের জিনোটাইপ = TT এবং খাটো মটরশুঁটি গাছের জিনোটাইপ = tt

সুতরাং উদ্দীপকের চিত্র-২ অনুসারে দেখা যায় যে, লম্বা মটরশুঁটি ও খাটো মটরশুঁটি উদ্ভিদের সংকরায়নের ফলে F₁ বংশধরে সৃষ্ট সকল উদ্ভিদ হবে মিশ্রিত লম্বা। আবার F₁ বংশধরের মিশ্রিত লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে F₂ বংশধরে সৃষ্ট উদ্ভিদের মধ্যে তিনটি হবে লম্বা মটরশুঁটি এবং একটি হবে খাটো মটরশুঁটি।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চিত্রটি লক্ষ কর…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীববিজ্ঞান (এসএসসি)”