A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘চলমান তীব্র তাপদাহে…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৮৮🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

চলমান তীব্র তাপদাহে একটি অফিসে এসি চালিয়ে আপেক্ষিক আর্দ্রতা 40% রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু একদিন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ঐ দিন শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার পাঠ নিচ্ছে যথাক্রমে 23° С এবং 15.8° C; ( গ্লেইসার উৎপাদক 23° C এ 1.74) 10° C, 11° C এবং 23° C-এ সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 9.2, 9.86 এবং 21.105 mm Hg.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো অণুর পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যায়, তাকেই গড় মুক্তপথ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কম চাপের অবস্থায় গ্যাসের কণাগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। ফলে কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল তেমন কার্যকর থাকে না। এই অবস্থায় গ্যাসের কণাগুলো স্বাধীনভাবে চলাচল করে এবং বেশি তাপমাত্রায় গ্যাসের কণাগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পায়। ফলে, কণাগুলোর উচ্চ গতি আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলকে উপেক্ষা করার মতো পরিস্থিতি সৃষ্টি করে। এ কারণে গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ1=23∘C

 

সিক্ত বাল্বের তাপমাত্রা, θ2=15.8∘C

 

গ্লেইসারের উৎপাদক, G=1.74

 

শিশিরাঙ্ক, θ= ?

 

আমরা জানি,

θ=θ1−G(θ1−θ2)=23∘−1.74×(23∘−15.8∘)=10.47∘C

 

অতএব, উদ্দীপকে উল্লেখিত দিনের শিশিরাঙ্ক 10.47° C

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, শিশিরাঙ্ক 10.47° C

 

উদ্দীপক হতে, 11° C ও 10° C এর মধ্যে 1° C তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত চাম্পচাপে পরিবর্তন = (9.86 - 9.2) = 0.66mm Hg

 

10.48°C  -  10°C = 0.47° C তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপে পরিবর্তন =(0.47×0.66)=0.3 mmHg

 

∴ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,

f=(9.2+0.3102)=9.5102 mmHg

 

এখানে, 23°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, F = 21.105mm Hg

 

আপেক্ষিক আর্দ্রতা, R=f F×100%=9.510221.105×100%=40%

 

উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে R < 40% ।

 

অতএব, ঐ দিনে অফিসের কর্মকর্তাগণ অসুবিধাবোধ করেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘চলমান তীব্র তাপদাহে…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”