A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘Cnidaria পর্বের প্রাণীরা…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৭৩🏢 প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

Cnidaria পর্বের প্রাণীরা আত্মরক্ষা ও চলনের জন্য বিশেষ একটি কোষ ব্যবহার করে। উদ্ভিদের সাথেও এরা ভালো সম্পর্ক বজায় রাখে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মায়োনিম হলো এক ধরনের নমনীয় ও সংকোচন-প্রসারণশীল তন্তু।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রা-র দেহের কেন্দ্রে অবস্থিত ফাঁকা গহবরকে সিলেন্টেরণ বলে। এটি গাস্ট্রোডার্মিসে পরিবৃত থাকে। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং খাদ্যসার, শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বব বলা হয়। কর্ষিকার সিলেন্টেরণ প্রসারিত হয়ে থাকে বলে এগুলো ফাঁপা হয়। দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখ্য ছিদ্রের মাধ্যমে সিলেন্টরণ বাইরে উন্মুক্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে Cnidaria পর্বের প্রাণীর আত্মরক্ষা ও চলনের জন্য বিশেষ একটি কোষের কথা বলা হয়েছে। যা মূলত নিডোসাইটকে নির্দেশ করে। নিচে কোষটির গঠন বর্ণনা করা হলো:

১. আবরণ: প্রতিটি কোষ দ্বিত্তরী আবরণে আবৃত । স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে।

২. নেমাটোসিস্ট: নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত, কাইটিনের মতো পদার্থে নির্মিত আবরণে আবৃত ও সূত্রকযুক্ত একটি, ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট। আদর্শ নিডোসাইটে ক্যাপসুলটি প্রোটিন ও ফেনল-এর সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিন-এ পূর্ণ থাকে। লম্বা, সরু, ফাঁপা সূত্রকটি যা প্রকৃতপক্ষে ক্যাপসুলেরই অগ্ৰপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ সেটি অবস্থান করে। সূত্রকের চওড়া, গোড়াটিকে বাট বা শ্যাফট বলে। এতে তিনটি বড় তীক্ষ কাটার মতো বার্ব ৷ এবং সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতর কাটার মতো অসংখ্য বার্বিওল দেখা যায়।

৩. অপারকুলাম: স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টের সূত্রক ও ক্যাপসুল যে ঢাকনা দিয়ে আবৃত থাকে তার নাম অপারকুলাম ৷ উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়।

৪. নিডোসিল: নিডোসাইট কোষের মুক্ত প্রান্তের শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাটাটি নিডোসিল। প্রকৃতপক্ষে এটি একটি রূপান্তরিত সিলিয়াম৷ নিডোসিল ট্রিগারের মতো. কাজ করে ফলে অপারকুলাম সরে যায় এবং প্যাচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে।

৫. পেশিতন্ত ও ল্যাসো: কোষের সাইটোপ্লাজম ও নেমাটোসিস্টের প্রাচীরে সঙ্কোচনশীল কিছু পেশিতন্তত থাকে। এছাড়াও কোষের নিচের প্রান্তে ল্যাসো নামের একটি প্যাচানো সূত্রক দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিডোসাইট কোষ উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে।

Cnidaria পর্বের সকল প্রাণীর এপিডার্মিসের পেশি-আবরণী কোষসমূহের মধ্যবর্তীস্থলে অথবা কোষের অভ্যন্তরে যেসব বিশেষায়িত কোষ থাকে তাদের নিডোসাইট বা নেমাটোসাইট বলে। খাদ্যধরা, আত্মরক্ষা, চলনের পাশাপাশি এটি প্রাণীকে কোনো বস্তু আকড়ে ধরার কাজে সাহায্য করে। Cnidaria পর্বের অধিকাংশ প্রাণীরা অধিকাংশ নিশ্চল হয়। এরা কোনো কাঠামোকে আকড়ে ধরে জীবনধারণ করে। হাইড্রাও অনেকটা এমন প্রকৃতির প্রাণী। এরা বিভিন্ন উদ্ভিদসহ বস্তু কাঠামো আকড়ে ধরে বেচে থাকে। আর নিডোসাইট এসকল প্রাণীকে কোনো কাঠামো আকড়ে ধরে বাচতে সহায়তা করে। আবার নিডারিয়ানরা উদ্ভিদদেহ আকড়ে ধরে বসবাস করলেও উদ্ভিদের কোনো ক্ষতি করে না এতে এদের সাথে উদ্ভিদের মিথোজীবী সম্পর্ক গড়ে উঠে। তাই এভাবে নিডোসাইট কোষ উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘Cnidaria পর্বের প্রাণীরা…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”