| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ Combined ২০১৮ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
ধনাত্মক চার্জ বিশিষ্ট জৈব আয়নসমূহকেই কার্বোক্যাটায়ন বলে।
অ্যালকাইন এর কার্বন-কার্বন ত্রিবন্ধন এর 2টি π বন্ধন বিদ্যমান। এ π ইলেকট্রন কার্বন নিউক্লিয়াসের সাথে দৃঢ় ভাবে যুক্ত থাকে। অ্যালকাইনের C-H বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল কার্বনের নিউক্লিয়াসের দিকে সরে আসে। ফলে C-H বন্ধনের H এর সাথে কার্বনের বন্ধন শিথিল হয়ে যায় এবং H পরিত্যক্ত হওয়া সহজ হয়। তাই অ্যালকাইন-1 অম্ল ধর্ম প্রদর্শন করে।
উদ্দীপকের Y দ্রবণটি দ্বি-অম্লীয় তীব্র ক্ষার (যেমন-Na2CO3)।
সুতরাং 0.05M ঘনমাত্রার Y দ্রবণটির pOH মান,
দেওয়া আছে,
[OH-] = 0.05 M
আমরা জানি,
pOH = - log[2OH-]
= - log(2×0.05)
=- log(0.1)
= 1
এখন,
pH ও pOH সম্পর্ক থেকে আমরা জানি,
pH + pOH = 14
বা, pH = 14 - pOH
= 14 - 1
= 13
সুতরাং y এর ঘনমাত্রা 0.05M এর pH মান হবে 13।
উদ্দীপকের ১নং টাইট্রেশনে নির্দেশক P সবচেয়ে উপযুক্ত। নিচে উত্তরের স্বপক্ষে যুক্তি দেয়া হলো: উদ্দীপকের ১নং টাইট্রেশনের ক্ষেত্রে দেখা যায় তীব্র এসিড A এর সাথে মৃদু ক্ষার B এর টাইট্রেশন। আমরা জানি যখন কোন তীব্র এসিডকে মৃদু ক্ষার দ্বারা টাইট্রেশন করা হয় তখন যে লবণ পাওয়া যায় তা জলীয় দ্রবণে আংশিক আদ্র বিশ্লেষিত থাকে। এর ফলে দ্রবণে কিছুটা মৃদু ক্ষারক ও তীব্র এসিড উৎপন্ন হয়। ফলে তুল্যতা বিন্দুতে pH 7 এর নিচে হয়। এসিড ও ক্ষারকের শক্তির পার্থক্য এবং দ্রবণের ঘনমাত্রার উপর তুল্যতা বিন্দুতে দ্রবণের pH নির্ভর করে তবে তা অবশ্যই 7 এর নিচে হবে। একটি তীব্র এসিড A এর সাথে মৃদু ক্ষার B এর টাইট্রেশনে তুল্যতা বিন্দু pH মান 7 অপেক্ষা কম হবে। ধরি সে মান 5। তীব্র এসিড ও মৃদু ক্ষারের ক্ষেত্রে তুল্যতা বিন্দু অতিক্রমকালে pH এর মান 3.5 থেকে 7.0 পর্যন্ত পরিবর্তিত হয়। সেক্ষেত্রে নির্দেশক P যার বর্ণ পরিবর্তনের পরিসর 3.0 -6.5 হবে আকৃষ্ট নির্দেশক। যদি Q অথবা R নির্দেশক হিসেবে নেয়া হয় তবে নির্দিষ্ট পরিমাণ ক্ষার দ্রবণ যোগ করার পরও টাইট্রেশনের বর্ণের কোন পরিবর্তন হবে না। অর্থাৎ টাইট্রেশন অনেক ভুল হবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় ১ নং টাইট্রেশন উদ্দীপকের P নির্দেশকটি উপযুক্ত