| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ Combined ২০১৮ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
একটি জৈব যৌগের অণুতে কোন কার্বন পরমাণুর সাথে চারটি পরস্পর সম্পূর্ণ ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকলে ঐ কার্বনকে কাইরাল কার্বন বলে।
KMnO4 সেকেন্ডারিস্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। কারণঃ
১. KMnO4 কে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং সংরক্ষণ করলেও বিশুদ্ধ থাকে না।
২. বায়ুর উৎপাদন CO2, O2 ও জলীয় বাষ্প দ্বারা KMnO4 এর উপাদান আক্রান্ত হয়।
৩. প্রকৃত দ্রবণকে সংরক্ষণ করলে KMnO4 এর ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়।
উদ্দীপকের (i) ও (ii) নং কোষের বিজারণ বিভবের মান দেওয়া আছে,
E°A2+(aq)/A(s) = 0.20 volt
এবং E°B2+(aq)/B(s) = -0.62 volt
যেহেতু E°A2+(aq)/A(s) এর বিজারণ বিভবের মান বেশি সেহেতু E°A2+(aq)/A(s) এর বিজারণ এবং E°B2+(aq)/B(s) এর জারণ ঘটে।
∴ জারণ অর্ধকোষ বিক্রিয়াঃ
∴ বিজারণ অর্ধকোষ বিক্রিয়াঃ
_____________________________________________________________________________
∴ কোষ বিক্রিয়াঃ
আমরা পাই,
কোষীয় তড়িচ্চালক বল,
দেওয়া আছে,
E° A2+(aq)/A(s) = +0.20 volt
E°B2+(aq)/B(s) = -0.62 volt
আমরা জানি,
Ecell = E°A2+(aq)/A(s) - E°B2+(aq)/B(s)
= 0.20 - (-0.62)
= + 0.82 volt
সুতরাং উদ্দীপকের (i) এবং (ii) নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষের তড়িচ্চালক বল +0.82 volt।
উদ্দীপকের B2+ এর দ্রবণ 'A' এবং 'X' ধাতু নির্মিত কোন পাত্রে সংরক্ষণ করা যাবে নিচে গাণিতিকভাবে যুক্তি দেওয়া হলোঃউদ্দীপকের B2+ এর দ্রবণে 'A' পাত্রে রাখলে A পাত্রের দ্রবণটি অ্যানোড এবং B2+ দ্রবণটি ক্যাথোড হিসেবে আচরণ করবে। সেক্ষেত্রে,
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াঃ
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াঃ
__________________________________________________________________________________
কোষ বিক্রিয়াঃ
দেওয়া আছে,
E°B2+(aq)/B(s) = -0.62 volt
E°A2+(aq)/A(s) = +0.20 volt
সুতরাং কোষটির তড়িচ্চালক বল,
Ecell = E°B2+(aq)/B(s) - E°A2+(aq)/A(s)
= -0.62 -(+0.20)
= 0.82 volt
যেহেতু Ecell এর মান ঋণাত্মক সেহেতু B2+ এর দ্রবণ A পাত্রে রাখলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না।
অর্থাৎ B2+ এর দ্রবণ A পাত্রে রাখা যাবে। আবার B2+ এর দ্রবণ 'X' ধাতু পাত্রে রাখলে 'X' ধাতু নির্মিত পাত্রটি অ্যানোড এবং B2+ দ্রবণটি ক্যাথোড হিসেবে কাজ করবে।
সেক্ষেত্রে,
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াঃ
ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াঃ
__________________________________________________________________________________
কোষ বিক্রিয়াঃ
দেওয়া আছে,
E°B2+(aq)/B(s) = -0.62 volt
E°smiX2+(aq)/X(s) = -0.08 volt
আমরা জানি,
Ecell = E°B2+(aq)/B(s) - E°X2+(aq)/X(s)
= -0.62 - (-0.08)
= +0.18 volt
যেহেতু Ecell এর মান ধনাত্মক সেহেতু B2+ এর দ্রবণটি X ধাতু নির্মিত পাত্রে রাখলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে পাত্রের ক্ষয় হবে। অর্থাৎ B2+ এর দ্রবণ X ধাতু নির্মিত পাত্রে রাখা যাবে না। সুতরাং দেখা যায় যে, B2+ এর দ্রবণটি A ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে।