A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘Cr ও Sn…’ ২০২৪ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ রসায়ন🔢 সৃজনশীল নং ৩৮📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

Cr ও Sn এর বিজারণ বিভব যথাক্রমে -0.74V ও -0.14V

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জৈব যৌগের অণুতে কোনো কার্বন পরমাণুর সঙ্গে চারটি পরস্পর ভিন্নধর্মী একযোজী মূলক যুক্ত থাকলে সেই কার্বন পরমাণুকে কাইরাল কার্বন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমাধানঃ মিথাইল অ্যামিন (CH3 NH2) ও অ্যানিলিন (C6 H5 NH2) এর মধ্যে মিথাইল অ্যামিন অধিক ক্ষার ধর্মী। কারণ-
আমরা জানি, মিথাইল (-CH3) মূলক কোন যৌগে যুক্ত থাকলে সেটি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। মিথাইল অ্যামিনে থাকা (-CH3) মূলক কেন্দ্রীয় নাইট্রোজেন পরামাণুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে মিথাইল অ্যামিনের পানি প্রোটন গ্রহন করার প্রবণতা বাড়ে এবং এটি ক্ষারধর্মী হয়। অপরদিকে অ্যানিলিন এর নাইট্রোজেন এ থাকা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বেনজিনের π-ইলেকট্রনের সাথে আংশিকভাবে যুক্ত হয়ে যায়। ফলে এটি পানির সাথে বিক্রিয়ায় প্রোটন গ্রহণ করার প্রবণতা কমে যায়। তাই এর ক্ষারত্ব কম হয়। 
সুতরাং বলা যায় যে, অ্যানিলিন (C6 H5 NH2) থেকে মিথাইল অ্যামিন (CH3 NH2) অধিক ক্ষার হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রে KNO3 হলো একটি লবণ সেতু।
আমরা জানি, তড়িৎ কোষে ব্যাবহৃত লবণ সেতু হলো KCl বা KNO3বা NH4 NO3  বা NH2 SO4   এর 0.1M ঘনমাত্রার দ্রবণ ভর্তি উলটানো U আকৃতির কাচনল। লবণসেতুর দুবাহুতে দুটী অর্ধকোষ ডুবানো থাকে। লবণ সেতুর বৈশিষ্ট্য হলো এটিতে থাকা তড়িৎ বিশ্লেষ্যগুলোর ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেহ সমান থাকে এবং তড়িৎ বিশ্লেষ্যটি তড়িৎ কোষের দ্রবণ দুটীর সাথে কোনো বিক্রিয়া ঘটায় না।
নিচে লবণসেতুর ভূমিকা লেখা হলোঃ
(১) তড়িতকোষের দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগকারী হিসেবে লবণ সেতু ভূমিকা রাখে।
(২) এটী কোষের বর্তনী পূর্ণ করে।
(৩) উভয় অর্ধকোষ বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তড়িৎ রাসায়নিক কোষটি হবে-

Cr/Cr3+(0.1M)‖Sn2+/Sn(0.15M)

অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াঃ [Cr(s)→Cr3+(aq)+3e−]×2

ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াঃ  [Sn2+(aq)+2e−→Sn(s)]×3

_____________________________________________________________________________________________

সমগ্র বিক্রিয়াঃ  2Cr(s)+3Sn2+(aq)→2Cr3+(aq)+3Sn(s)

দেওয়া আছে, Cr এর বিজারণ বিভব,
E°Cr3+/Cr)= -0.74V

 E°(Cr/Cr3+ )= +0.74V

Sn এর বিজারণ বিভব, E°Sn2+)/Sn)= -0.14V
আমরা জানি, emf বা

Ecell ∘=Eanode ∘+Ecathode ∘=E∘Cr /Cr3++E∘n2+/Sn=+0.74+(−0.14)=+0.6 V

সুতরাং, উদ্দীপকের কোষটি emf হবে +0.6 V।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘Cr ও Sn…’ ২০২৪ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”