| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের সংক্রমণে প্যারান্যাসাল সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহই হলো সাইনুসাইটিস।
রজঃচক্রের সময় ডিম্বাশয়ে যে ধারাবাহিক পরিবর্তনসমূহ ক্রমান্বয়ে ঘটে থাকে তাকে ডিম্বাশয় চক্র বলে। এর ফলে ফলিকলের পূর্ণতা প্রাপ্তি ঘটে, ডিম্বপাত হয় এবং কর্পাস লুটিয়াম এর বৃদ্ধি ঘটে।
উদ্দীপকের চিত্রের "P" অঙ্গটি হলো মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড গঠিত হয় হৃদপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা।
হৃদপেশির বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
i. এ পেশিতে নলাকার কোষ থাকে।
ii. অনুপ্রস্থ ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে।
iii. পাশাপাশি কোষগুলো শাখার সাহায্যে যুক্ত থাকতে পারে।
iv. পেশির কোষগুলো সাধারণত একটি নিউক্লিয়াসযুক্ত।
V. কোষের সূক্ষ্ম পেশিতন্তু বা মায়োফাইব্রিল এর গায়ে আড়াআড়ি রেখা থাকে, কিন্তু পেশিতন্তুগুলো পরস্পরের সাথে অনিয়মিতভাবে যুক্ত থেকে জালের মতো গঠন সৃষ্টি করে।
উদ্দীপকের চিত্রের "Q" হলো মানুষের বহিঃকর্ণের পিনা এবং "R" হলো অগ্রবাহু হাত। কানের পিনা গঠিত হয় তরুণাস্থি দিয়ে, আর হাতের অন্তঃকঙ্কালে থাকে বিভিন্ন ধরনের অস্থি। তাই বলা যায় যে, "Q" ও "R"-এর অন্তঃকঙ্কাল একই প্রকৃতির নয়। নিচে দুই প্রকার অন্তঃকঙ্কালের ভিন্নতা বিশ্লেষণ করা হলো:
i. তরুণাস্থি অর্ধকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন তত্ত্ব ও কোষ নিয়ে গঠিত যোজক কলা। অন্যদিকে, অস্থি কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন অস্থিকোষ নিয়ে গঠিত।
ii. তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে আর অস্থিতে থাকে পেরিঅস্টিয়াম আবরণী।
iii. তরুণাস্থির ম্যাট্রিক্সে গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট কোষ থাকে। আর অস্থির ম্যাট্রিক্সে জালিকাকৃতির গঠনে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট কোষ থাকে।
iv. তরুণাস্থিতে অস্থিমজ্জা না থাকলেও অধিকাংশ অস্থিতে অস্থিমজ্জা থাকে।
v. তরুণাস্থির অন্তর্গঠনে হ্যাভারসিয়ানতন্ত্র অনুপস্থিত কিন্তু অস্থিতে তা বিদ্যমান। কাজেই উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, কান ও হাতের অন্তঃকঙ্কাল একই প্রকৃতির নয়।