| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
বর্তমানকালের কোন জীবিত জীবের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম জীবের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে বর্তমানকালের ঐ জীবন্ত জীবই হলো জীবন্ত জীবাশ্ম।
বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না তখন এদেরকে একত্রে পুষ্পপুট বলা হয়। সকল পুষ্পিকাতে পুষ্পপুট নেই। কোনো কোনো উদ্ভিদের পুষ্পিকাতে ক্ষুদ্রাকার দুটি পুষ্পপুট থাকে যাকে লডিকিউল বলা হয়।
উদ্দীপকের যে চিত্রটি Malvaceae গোত্রের। নিচে Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
i. এ গোত্রের উদ্ভিদের কচি অঙ্গ পিচ্ছিল পদার্থযুক্ত।
ii. এদের সাধারণত মুক্তপার্শ্বীয় উপপত্র থাকে।
iii. পাপড়ির বিন্যাস টুইস্টেড।
iv. পুংকেশর বহু, একগুচ্ছ, পুংকেশরীয় নালিকা গঠন করে।
V. পরাগধানী বৃক্কাকার ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট।
vi. পরাগরেণু বড় ও কণ্টকিত।
vii. অমরাবিন্যাস অক্ষীয়।
উদ্দীপকের চিত্র 'ক' ধানের পুষ্প প্রতীক যার প্রতিনিধিত্বকারী গোত্রটি হলো Poaceae। বিশ্বের প্রায় ৬০% মানুষের প্রধান খাদ্য ভাত, যা ধান থেকে উৎপন্ন হয়। আর ধান হলো Poaceae গোত্রের উদ্ভিদ। এছাড়া গম, ভূট্টা, যব, জোয়ার, চিনা, কাউন প্রভৃতি খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয়। রুটি, পরোটা, পাউরুটি তৈরিতে গম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দূর্বাঘাসসহ কতিপয় তাজা ও শুকনো ঘাস পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া আখের রস থেকে চিনি ও গুড় তৈরি করা হয়। চিটাগুড় থেকে ইথানল ও মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়। বাঁশ, নলখাগড়া ইত্যাদি থেকে কাগজ তৈরি করা হয়। আদাঘাস ও লেবুঘাস থেকে প্রাপ্ত সুগন্ধি তেল প্রসাধনী শিল্পে ব্যবৃহত হয়। এছাড়াও কতিপয় প্রজাতির ঘাস রাস্তা ও বাঁধের মাটি ক্ষয় রোধকল্পে দু'পাশে লাগানো হয়।
অপরদিকে, চিত্র 'খ' হলো Malvaceae গোত্রের উদ্ভিদের পরাগধানী। এই গোত্রের উদ্ভিদ মূলত সবজি হিসেবে ব্যবহৃত হয়। যেমন- ঢেঁড়সে লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা দূর হয়। এছাড়া স্যুপ তৈরিতে ঢেঁড়স ব্যবহৃত হয়। জবা প্রধানত ফুলের বাগান তৈরিতে ব্যবহৃত হয়। কার্পাসের ফল থেকে কার্পাস তুলা পাওয়া যায়। কিন্তু এ গোত্রের উদ্ভিদ বিশ্ব খাদ্য নিরাপত্তায় তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, যা Poaceae গোত্রের উদ্ভিদ করে থাকে এবং একটি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে।
সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, Poaceae গোত্রের উদ্ভিদ Malvaceae গোত্রের উদ্ভিদ থেকে অনেক বেশি অর্থনৈতিক গুরুত্ব বহন করে।