| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
মানুষের এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসই হলো HIV।
সাধারণ ডেঙ্গু জ্বরের জটিল রূপই হলো হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এতে কয়েকদিন পর রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি ও ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা দেয়। পায়খানার সাথে রক্ত যেতে পারে। রক্তবমি হতে পারে। রক্তে প্ল্যাটিলেট ভীষণ হ্রাস পায় এবং রক্ত জমাট বাঁধতে পারে না।
উদ্দীপকে উল্লিখিত চিত্র A হলো ব্যাকটেরিয়া। দ্বিভাজন পদ্ধতিতে ব্যাকটেরিয়া দ্রুত সংখ্যা বৃদ্ধি করে থাকে। নিচে দ্বিভাজন প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখানো হলো।
উদ্দীপকে উল্লিখিত চিত্র B হলো T₂-ব্যাকটেরিওফায ভাইরাস। মানব কল্যাণে ভাইরাসকে যেভাবে কাজে লাগানো যায় তা নিচে বিশ্লেষণ করা হলো-
i. প্রতিষেধক তৈরিতে: বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক প্রভৃতি রোগের টিকা বা ভ্যাক্সিন তৈরিতে ভাইরাসের বাণিজ্যিক ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ii. জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যায়: জিনতত্ত্বীয় এবং আণবিক জীববিদ্যা (Molecular Biology) বিষয়ক বিভিন্ন প্রকার পরীক্ষামূলক গবেষণায় ভাইরাস ব্যবহৃত হয়।
iii. ব্যাকটেরিওফায হিসেবে: কিছু ভাইরাস মানুষের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের উপকার করে।
iv. ওষুধ হিসেবে: টাইফয়েড, কলেরা, রক্ত আমাশয়, প্লেগ ইত্যাদি নামক ব্যাকটেরিয়াজনিত রোগে কয়েকটি ফায ভাইরাস ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
V. পোকামাকড় দমনে: ভাইরাসকে কতিপয় ক্ষতিকারক ও বিপদজনক কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রে Nuclear Polyhydrosis Virus-কে পতঙ্গনাশক হিসেবে প্রয়োগ করা হয়।
vi. বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে: জীব সৃষ্টি প্রক্রিয়া ও বিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞানলাভ করার অন্যতম প্রধান উপাদান হচ্ছে ভাইরাস, কারণ ভাইরাসে একই সাথে জড় এবং জীবের বৈশিষ্ট্যাবলী রয়েছে।
vii. ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে: টিউলিপ ফুলের পাপড়িতে বিভিন্ন ছাপ মূলত ভাইরাসের আক্রমণ। ছাপযুক্ত টিউলিপ ফুল সৌন্দর্যের জন্য বিশ্বখ্যাত।
viii. জৈবিক নিয়ন্ত্রণ: বর্তমানকালে জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসকে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ায় খরগোশ নিয়ন্ত্রণে মিক্সোভাইরাসকে ব্যবহার করা হয়।