| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষের পানি বেরিয়ে যাওয়ার ফলে প্রোটোপ্লাজমের সংকোচনই হলো প্লাজমোলাইসিস।
সালোকসংশ্লেষণ যেকোন নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয়। অর্থাৎ সালোকসংশ্লেষণের হার একটি নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক। ফ্যাক্টরটির পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হার বাড়ে এবং কমলে হার কমে। একেই লিমিটিং ফ্যাক্টর বলে।
এনজাইমের নামসহ উদ্দীপকে প্রদর্শিত ছকটি নিম্নরূপ-
উদ্দীপকে প্রদর্শিত শেষ উৎপাদিত দ্রব্যটি অ্যাসিটাইল Co-A। এটি ক্রেক্স চক্রে প্রবেশ করে। নিচে ক্রেক্স চক্রের জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
ক্রেবস-চক্র শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র। জীবের শ্বসনে উৎপাদিত শক্তির অধিকাংশই এই চক্রের মাধ্যমে ঘটে। এ শক্তি বিভিন্ন বিপাকীয় কাজে (খনিজ লবণ শোষণ, পানি শোষণ, পরিবহন, বৃদ্ধি, চলন, পুষ্পায়ন ইত্যাদি কাজে) ব্যবহৃত হয়। এ চক্রে উৎপাদিত απ কিটোগ্লুটারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিপাকের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। ক্রেবস চক্র নাইট্রোজেন বিপাকে বিশেষত অ্যামিনো অ্যাসিড উৎপাদনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেননা অ্যামিনো অ্যাসিড প্রস্তুতির জন্য অপরিহার্য যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আলফা-কিটোগ্লুটারিক অ্যাসিড ইত্যাদি ক্রেবস চক্রেই উৎপন্ন হয়। ক্লোরোফিল, সাইট্রোক্রোম, ফাইকোবিলিন, হিমোগ্লোবিন ইত্যাদি তৈরির উৎস সাক্সিনিল কো-এ, ক্রেবস চক্রের অন্যতম যৌগ। ক্রেবস-চক্রে উৎপন্ন বিভিন্ন জৈব এসিড সাধারণভাবে উদ্ভিদের এবং প্রাণীদের জৈব অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে।
উপর্যুক্ত আলোচনা হতে বলা যায়, ক্রেবস চক্রের জৈবিক গুরুত্ব অপরিসীম।