A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ১৯🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পৌষ্টিকনালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান যা মেসোডার্মাল পেরিটোনিয়াম কলার আবরণ দ্বারা আবৃত থাকে তাকে সিলোম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন দুটি প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী বলা হয়। Chlorohydra viridissina নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবাল এর মধ্যে সম্পর্ক সুস্পষ্ট প্রতিফলিত হতে দেখা যায়। Zoochlorella বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। হাইড্রা অর্ধঃস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতিতে Chlorohydra কে সবুজ বর্ণ প্রদান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায় ৷ এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে X হলো রুই মাছ। নিচে প্রকৃতিতে রুই মাছের সংরক্ষণে গৃহীত উপায়সমূহ দেওয়া হলো: 

  1. রুই মাছ বহমান থানিতে ডিম পাড়ে বলে দেশের বিভিন্ন নদীগুলোতে যেন এ মাছ অবাধে প্রজনন করতে পারে তা নিশ্চিত করা হয়েছে।
  2. এ মাছ প্রজননের জন্য নির্দিষ্ট নদীর নির্দিষ্ট স্থানে দলগতভাবে পরিযান করে। প্রজননকে নিরবিচ্ছিন্ন করতে পরিযানের এ পথকে পুল, কালভার্ট ও সেতু নির্মাণের আওতামুক্ত রাখা হয়েছে।
  3. চট্টগ্রামের হালদা নদী রুই মাছের একটি অবাধ ও প্রাকৃতিক প্রজনন ভূমি ৷ এছাড়াও যমুনা নদীর আরিচা ঘাট সংলগ্ন এলাকা পদ্মা, আদি ব্রহ্মপুত্র, গড়াই ও মধুমতি নদীর কিছু অঞ্চলসহ টাঙ্গুয়ার, হাকালুকি ও চলনবিল রুইমাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ৷ 
  4. সারা দেশে প্রাকৃতিকভাবে উৎপাদিত পোনা ছড়িয়ে দেয়ার জন্য মৎস্য চাষীদের মধ্যে এ পোনা ব্যবস্থা নেয়া হয়েছে। 
  5. হালদা নদী ও অন্যান্য জলাশয়ে সরকারি তত্ত্বাধানে প্রণোদিত প্রজননের মাধ্যমে উৎপাদিত বিপুল সংখ্যক পোনা প্রতিবছর দেশের বিভিন্ন নদ-নদীতে নিয়মিতভাবে অবমুক্ত করা হচ্ছে। 
  6. এছাড়া রুই মাছ সংরক্ষণের নিমিত্তে একে বদ্ধ জলাশয়ে চাষের জন্য মত্স্যচাষীকে নানাভাবে উদ্বুদ্ধ করা হয়ে থাকে এ ব্যাপারে সহযোগিতার জন্য ঋণ ও প্রশিক্ষণ প্রদানসহ নানা রকম সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে।
  7. রুই মাছের সর্বোচ্চ সহনীয় আহার নিশ্চিত করলে মৎস্য আইন যথাযথভাবে প্রয়োগের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 উদ্দীপকের X (Labeo) হচ্ছে রুই মাছ এবং Y (Latimeria) হচ্ছে সিলাকান্থ মাছ। 

রুই ও সিলাকান্থ উভয়ই কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের, কিন্তু শ্রেণি ভিন্ন এদের মধ্যে সিলাকান্থ (Latimeria) বিবর্তনের সাক্ষ্য বহন করে। নিম্নে তা আলোচনা করা হলো:

Sarcopterygii (সারকোপটেরিজি) শ্রেণিভুক্ত মাছগুলো অত্যন্ত আদি প্রকৃতির এবং এদের যুগ্ম পাখনাগুলো মাংসল খণ্ডক বিশিষ্ট বলে এদেরকে 'লোব ফিনড ফিস বলে। এ শ্রেণিভুক্ত মাছ প্রজাতির অধিকাংশই বিলুপ্ত, কেবল ৬টি প্রজাতির লাংফিস এবং ২টি প্রজাতির সিলাকান্থ মাছ পৃথিবীর বিভিন্ন স্থানে জীবিত আছে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বিষ্ভৃত ফুসফুস মাছগুলোতে আদিম প্রকৃতির ফুসফুস বিদ্যমান এবং এরা বায়ু থেকে অক্সিজেন নিয়ে শ্বসন ঘটায়। সিলাকান্থ মাছগুলো ডাইনোসরের যুগে সৃষ্টি হয়ে বর্তমান পর্যন্ত জীবিত আছে এবং এরা দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ায় বিস্তৃত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”