A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৩২🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্র: একটি রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কসমূহের সক্রিয়তা অথবা ঘনমাত্রাসমূহের গুণফলের সরাসরি সমানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আউফবাউনীতি অনুসারে, "কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সর্বপ্রথম নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে, তারপর উচ্চশক্তির অরবিটালে প্রবেশ করে৷ ”।

দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম বা বেশি, তা অরবিটালদ্বয়ের প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ণীত হয়।এক্ষেত্রে,

4d অরবিটাল এর ক্ষেত্রে = n+l = 4+2 = 6

4f অরবিটাল এর ক্ষেত্রে = n+l = 4+3 = 7

সুতরাং, ইলেকট্রন আগে 4d অরবিটালে প্রবেশ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

A ও B যৌগের বন্ধন কোনের ভিন্নতার কারণ নিচে ব্যাখ্যা করা হলোঃ

H2O ও H2S এর গঠনকালে sp3 সংকরায়ন ঘটে।

 sp3 সংকরায়নে সৃষ্ট যৌগের বন্ধন কোণ 109.5° হলেও যৌগদয়ের কেন্দ্রীয় পরমাণুতে দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে বন্ধন কোণের মান কমে পানির অণুতে 104.5° হয়।

S এর ক্ষেত্রেও H2S যৌগে বন্ধন কোণ আরো হ্রাস পায়। O এর চেয়ে S এর তড়িৎ ঋনাত্মকতা কম হওয়ায় এবং বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণু হতে দূরে সরে যাই বলে বন্ধন কোণ হ্রাস পায়। H2S এর বন্ধন কোণ পানির বন্ধন কোণ অপেক্ষা কম প্রায় 92°।

H-S-H বন্ধন কোণের মান অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে 92.12° অপেক্ষার হ্রাস পায়।

চিত্র: H2O ও H2S

সুতরাং, H2O এর বন্ধন কোন তুলনামূলক ভাবে একই সংকরন এবং মুক্তজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও অপেক্ষা হ্রাস পায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A, B, C, D যথাক্রমে H2O, H2S, H2Se, H2Te। সাধারণত একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলের হাইড্রাইড এর স্ফুটনাংক এদের মোলার ভর বৃদ্ধির সাথে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এর কারণ অনুসমূহের মোলার ভর বৃদ্ধি এদের বিস্তারণ বল বৃদ্ধি পায়।

কিন্তু গ্রুপ 6A(16) এর মৌলসমূহের হাইড্রাইডে H2S ও H2O ক্ষেত্রের ব্যতিক্রম ঘটে। H2S এর স্ফুটনাঙ্ক -60.7°C, H2O এর স্ফুটনাঙ্ক 100°C।

এবং H2S গ্যাস কিন্তু H20 তরল।

অধিক তড়ি ঋণাত্মক পরমাণু O হাইড্রোজেন এর সাথে বন্ধন গঠনের মাধ্যমে একাধিক অনু যুক্ত করে এবং H2O পোলার সমযোজী যৌগ। H2S, H2Se, H2Te এর স্ফুটনাংক তাদের মোলার ভর অনুযায়ী অর্থাৎ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”