A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ১০🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লিগিউল হলো লিফসীথের মাথা এবং পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন - স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয় তাই পুষ্প সংকেত। পুষ্প সংকেত লিখতে হলে কতকগুলো নির্দিষ্ট বর্ণমালা ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত “A” উদ্ভিদটি হলো জবা ফুল, এর পুংকেশর এবং গর্ভদণ্ডকে ঘিরে পুংদণ্ড নালিকা। জবা ফুলটি Malvaceae গোত্রের অন্তর্গত। নিচে Malvaceae গোত্রের তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো- 

  • জবা Hibiscus rosa sinensis
  • ঢেঁড়শ  sinensis Abelmoschus esculentus 
  • কার্পাস Gossypium herbaceum
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত গোত্র A এবং গোত্র-B হলো যথাক্রমে Malvaceae এবং Poaceae। আমার মতে, Malvaceae গোত্র থেকে Poaceae গোত্রের উদ্ভিদ দৈনন্দিন জীবনে বেশি গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- প্রথমেই বলা যায়, পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান আসে Poaceae গোত্রের উদ্ভিদ থেকে। প্রকৃত ও প্রচলিত সব খাদ্যশস্যই এ গোত্রের উদ্ভিদ থেকে পাওয়া যায়। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত দুর্বাসহ কতিপয় তাজা ঘাস ও শুকনো ঘাস এ গোত্রেরই অন্তর্ভুক্ত। এ গোত্রের দানা জাতীয় শস্য ধান, গম, ভুট্টা ও যব থেকে প্রাপ্ত খাদ্যশস্যকে কেউ ভাত, কেউ রুটি আবার কেউ ছাতু অথবা সুজি হিসেবে গ্রহণ করছে। এছাড়া ভুট্টা থেকে কর্ণওয়েল পাওয়া যায় যা অত্যন্ত মূল্যবান। এ গোত্রের উদ্ভিদ লেমন ঘাসকে সুগন্ধি হিসেবে প্রসাধনী শিল্পে ও খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার করা যায়। আবার ঝাড়ুঘাস ও দুর্বাঘাস ঝাড়ু তৈরিতে, রক্তপাত বন্ধে, ক্ষত নিরাময়ে ও পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। Poaceae গোত্রের অন্তর্ভুক্ত আখ থেকে চিনিকলে চিনি ও আখ মাড়াই কলে গুড় তৈরি করা হয়। এছাড়াও চিনিকলের বর্জ্য পদার্থ চিটাগুড় থেকে ইথাইল অ্যালকোহল ও মেথিলেটেড স্পিরিট এবং দেশি মদ তৈরি করা হয়। আবার Poaceae গোত্রের উদ্ভিদ যেমন— বাঁশ, নলখাগড়া, উলুখড়, আখের ছোবড়া ইত্যাদি কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। এখানেই শেষ নয়, কতিপয় প্রজাতির ঘাস রাস্তা ও বাঁধের মাটি ক্ষয় রোধ কল্পে দু'পাশে লাগানো হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”