A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এ ধরনের ভ্রুণোত্তর পরিস্ফুটনই হচ্ছে রূপান্তর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘাসফড়িং এর সামনের ডানা দুটি বেশ শক্ত, ছোট, সরু এবং কখনও উড়তে সাহায্য করে না। পিছনের ডানা দুটিকে ঢেকে রাখা এদের কাজ। এই দুটি ডানাকে বলা হয় টেগমিনা। টেগমিনা না থাকলে অপর দুটি ডানা বাহিরের কোনো আঘাতে ক্ষতিগ্রস্ত হতো। এই টেগমিনা প্রতিরোধী অঙ্গ হিসেবে কাজ করে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গুরুত্বপূর্ণ এককটি হলো পুঞ্জাক্ষীর একক ওমাটিডিয়াম। নিচে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ঘাসফড়িং এর (ট্রাকিয়ালতন্ত্র) শ্বসনতন্ত্রের উন্নত বৈশিষ্ট্যের বিষয়ের প্রতি উদ্দীপকে নির্দেশ করা হয়েছে। ঘাসফড়িং-এর ট্রাকিয়া ও তার শাখা-প্রশাখা নিয়ে গঠিত তন্ত্রকে শ্বসন তন্ত্র (ট্রাকিয়ালতন্ত্র) বলে। উন্নত প্রাণীতে রক্তের লোহিত কণিকা O2 বহন করে কোষে কোষে পৌঁছে দেয়। কিন্তু ঘাসফড়িং-এর ক্ষেত্রে এদের হিমোলিম্ফে (রক্তে) কোনো লোহিত কণিকা না থাকায় রক্ত O2 পরিবহনে অক্ষম। রক্তের এই অক্ষমতার ঘাটতি পূরণ করেছে ঘাসফড়িং এর উন্নত বৈশিষ্ট্যের শ্বসনতন্ত্র। ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্র সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা বা ট্রাকিওলের সাহায্যে দেহের প্রতিটি কোষের সাথে সরাসরি সংযোগ রক্ষা করেছে। আর এই জালের মতো বিন্যাসই O2 শ্বাসরন্ত্রের মধ্যে প্রবেশ করার পর রক্ত ছাড়াই সরাসরি কোষে কোষে পৌছে দেয়। ফলে রক্তের O2 পরিবহনে অক্ষমতার ঘাটতি পূরণ হয়েছে। অতএব পরিশেষে বলা যায় যে, শ্বসনতন্ত্রের উন্নত ও বিশেষ গঠনই এর জন্য দায়ী।

তাই উদ্দীপকের শেষ লাইনটি যথার্থ হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”