A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ রসায়ন🔢 সৃজনশীল নং ২৮🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দ্রবণের রোধ নির্ণয় করে উক্ত রোধের বিপরীত সংখ্যা নিলে দ্রবণটির যে পরিবাহিতা পাওয়া যায়, তাকেই আপেক্ষিক পরিবাহিতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

DO হলো Dissolved Oxygen অর্থাৎ, পানিতে দ্রবীভূত অক্সিজেন। পানির DO 5 ppm বলতে বোঝায় সেই পানির প্রতি 1L এ 5mg অক্সিজেন দ্রবীভূত আছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের CuSO4 ধাতুর মধ্যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে।


দেওয়া আছ
,

M = 63.5(Cu এর পারমাণবিক ভর)

I = 5A

T = 60 Minute = 60 x 60 sec

F=96500C

X = 2

W = ?

 

আমরা জানি, 

w=MItFx=63.5×5×60×6096500×2=5.92 g

সুতরাং উদ্দীপকের ক্যাথোডে 5.92g ধাতু জামা হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র-১ এর কোষটি তড়িৎ রাসায়নিক কোষ এবং চিত্র-২ এর কোষটি তড়িৎ বিশ্লেষ্য কোষ। নিচে কোষ দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

সাদৃশ্যঃ

১। উভয় কোষে জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়।

২। উভয় কোষে অ্যানোডে জারণ ও ক্যাথোডে বিজারণ ঘটে।

বৈসাদৃশ্যঃ

§ তড়িৎ রাসায়নিক কোষ :-

১. এ কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রনকে প্রবাহিত করে তড়িৎ প্রবাহের সৃষ্টি করা হয়।

২. এখানে কোষের মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।

৩. রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রনের - প্রবাহের কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়।

৪. অ্যানোড তড়িৎদ্বারটি ঋণাত্মক আধানবিশিষ্ট এবং ক্যাথোড তড়িৎদ্বারটি ধনাত্মক আধান বিশিষ্ট হয়।

৫. দ্রবণের মধ্যে যে দিকে অ্যানায়নের প্রবাহ ঘটে তড়িৎ প্রবাহের দিক সে দিকেই ঘটে।

৬. লবণ সেতু ব্যবহারের প্রয়োজন পড়ে।

§ তড়িৎ বিশ্লেষ্য কোষ :-

১. এ কোষের মাধ্যমে বাহ্যিক উৎস থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করে নতুন পদার্থের সৃষ্টি করা হয়।

২. কোষের যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তিত করা হয়।

৩. তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় অথবা দ্রবণে দবীভূত অবস্থায় সৃষ্ট আয়ন দ্বারা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়।

৪. অ্যানোড তড়িৎদ্বারটি ধনাত্মক আধান বিশিষ্ট এবং ক্যাথোড তড়িৎদ্বারটি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়।

৫. ইলেক্ট্রনের প্রবাহ যেদিকে ঘটে তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীত দিকে ঘটে।

৬. লবণসেতু ব্যবহারের প্রয়োজন পড়ে না।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”