A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৩০🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্লোরোফিল হলো সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে অবস্থিত সালোকসংশ্লেষণকারী প্রধান রঞ্জক পদার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ATP অণুতে প্রচুর শক্তি মজুদ থাকে, এটি রাসায়নিক শক্তির উৎস হিসেবে কাজ করে। কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শক্তির প্রয়োজন হলে ATP তা সরবরাহ করে। এজন্য ATP-কে কোষের জৈবিক মুদ্রা বা শক্তি মুদ্রা (Biological coin বা Energy coin) বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত উৎপন্ন “p” গ্যাসটি হচ্ছে অক্সিজেন (O2)। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও H2O সমন্বয়ে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়। সালোকসংশ্লেষণে উৎপাদিত উপজাত অক্সিজেনের উৎস হলো H2O বা পানি।

রুবেন ও কামেন এর তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা : ১৯৪১ খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল রুবেন ও কামেন নিচের তেজস্ক্রিয় O," (অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ) দ্বারা পানির অক্সিজেনকে চিহ্নিত করেন এবং ঐ পানিতে কতকগুলো শৈবাল জাতীয় উদ্ভিদ রেখে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফলাফল লক্ষ করেন ।

সুতরাং বলা যায় উদ্দীপকের গ্যাসটির উৎস হলো পানি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক প্রক্রিয়া দুটির প্রথম প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ ও দ্বিতীয়টি হলো শ্বসন। প্রক্রিয়া দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কেননা সালোকসংশ্লেষণে সৃষ্ট শর্করাই পরবর্তীতে শ্বসনের মাধ্যমে শক্তিতে রূপান্তরিত হয়। জীবজগতে দুটো প্রক্রিয়াই অস্তিত্ত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- সালোকসংশ্লেষণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমরা দেহ গঠন ও শক্তির জন্য খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। প্রাণিজ খাবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদির জন্য পরোক্ষভাবে আমরা উদ্ভিদের ওপরই নির্ভর করি। কারণ ঐসব প্রাণী উদ্ভিদ খেয়েই তাদের দেহ গঠন করে। আবার উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে O2 ত্যাগ করে। আমরা প্রশ্বাসের মাধ্যমে এই অক্সিজেন গ্রহণ করে থাকি। এছাড়া আমাদের ব্যবহার্য বস্তু শিল্প সামগ্রী, ঔষধ, বিভিন্ন ধরনের জ্বালানী প্রভৃতি আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। এসব উপাদান সালোকসংশ্লেষণ প্রক্রিয়ারই ফল। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে ধ্বংস হবে জীবজগত তথা মানব সভ্যতা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”