| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২২ – খনিজ ও শক্তি সম্পদ, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
কয়লা এক প্রকার জীবাশ্ব জ্বালানি যা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সৃষ্টি হয়।
লৌহ আকরিক হলো বর্তমান যন্ত্রসভ্যতায় ভিত্তি।
বর্তমান যুগ হলো যান্ত্রিক যুগ, শিল্পকারখানা, বড় বড় জাহাজ, মোটর গাড়ি, রেলগাড়ি, রেলপথ সেতু প্রভৃতি আধুনিক সভ্যতায় প্রতিনিধিস্বরূপ। আর এসব যান্ত্রিক উপাদান নির্মাণে প্রচুর লোহা প্রয়োজন, লৌহ আকরিক ছাড়া কোনো যন্ত্রই নির্মাণ সম্ভব হয়। তাই বলা যায়, আধুনিক যুগ যন্ত্রসভ্যতায় তৈরি।
উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো মধ্যপ্রাচ্য যেখানে প্রধান খনিজ হলো খনিজ তেল।নিচে এর প্রধান খনিজের বন্টন ব্যাখ্যা করা হলো-
সারা বিশ্বে তেল উত্তোলনে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোর অবদান অন্যতম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তেল উত্তোলন করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেলসমৃদ্ধ যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে সৌদি আরব। সেখানে ১৪টি তেলক্ষেত্র রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত দেশ ইরানেও তেল সম্পদের ভান্ডার রয়েছে। ইরানের হামাদানে পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত। এদেশ থেকে উৎপাদিত তেলের প্রায় ৬৫ শতাংশ বিদেশে রপ্তানি করা হয়। মধ্যপ্রাচ্যের ইরাক দেশটিও তেলের জন্য বিখ্যাত। ইরাকের কিরকুক তেলক্ষেত্রটি পৃথিবী বিখ্যাত। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত খনিজ তেলেরজন্য বিখ্যাত।
চিত্র: মধ্যপ্রাচ্যের খনিজ তেলক্ষেত্র
তাই বলা যায় যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল সমৃদ্ধ যা উক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি।
উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চল হলো মধ্যপ্রাচ্য যেখানে প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল।নিচে 'ক' চিহ্নিতঅঞ্চলেরপ্রধানখনিজটিআন্তর্জাতিকবাণিজ্যেগুরুত্বপূর্ণ – কথাটিরতাৎপর্যবিশ্লেষণকরা হলো-
আন্তর্জাতিক বাণিজ্যে তেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দ্বিতীয়টি নেই। স্বল্প কয়েকটি দেশ তেল সম্পদে সমৃদ্ধ হওয়ায় এবং তেলের ব্যবহার বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।খনিজ তেল অপরিশোধিত ও পরিশোধিত উভয় প্রকারেই রপ্তানি করাহয়। অপরিশোধিত খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যেকুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, মেক্সিকো, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি প্রধান। আর আমদানিকৃত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি প্রধান।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় খণিজ তেল বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তরল সম্পদ। কৃষি, শিল্প, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তেলের প্রত্যক্ষ ব্যবহার রয়েছে। তাই সারাবিশ্ব ব্যাপীই এরআমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।