A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হৃৎপিন্ডের কোন অংশে কোলেস্টেরল জমে দীর্ঘদিন ধরে O2 সমৃদ্ধ রক্ত সরবরাহের অভাব ঘটলে ঐ অংশের পেশিগুলো অকেজো হয়ে যে সমস্যার সৃষ্টি করে তাকে হার্ট অ্যাটাক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন মনোহাইব্রিড ক্রসে যখন পরস্পর বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্যর জন্য দায়ী জিন কোনোটিই সম্পূর্ণ ভাবে প্রকট না হয়ে সংকর জীবে হেটারোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তখন জিনের এ ধরনের স্বভাবকে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'B' চিহ্নিত অংশটি হলো অস্থি। নিচে অস্থির গঠন বর্ণনা করা হলো-

ঘন, অনমনীয়, অস্থিতিস্থাপক, জৈব-অজৈব পদার্থ সমৃদ্ধ ম্যাট্রিক্স ও বিভিন্ন ধরনের অস্থিকোষ নিয়ে গঠিত যে কঠিন প্রকৃতির যোজক কলা কঙ্কালতন্ত্রের অধিকাংশ গঠন করে তাকে অস্থি বলে। এগুলো মানবদেহের সবচেয়ে শক্ত, কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কলা। এ কলার ম্যাট্রিক্সের 40% জৈব পদার্থ এবং 60% অজৈব খনিজ লবণ । জৈব পদার্থের মধ্যে কোলাজেন তন্তু ও মিউকোপলিস্যাকারাইড এবং অজৈব খনিজ লবণের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ফসফেট উল্লেখযোগ্য। অস্থির 70% মৃত শক্ত পদার্থ যা প্রধানত ক্যালসিয়াম দিয়ে গঠিত। এজন্য অস্থি মজবুত ও সুস্থ রাখার জন্য ক্যালসিয়াম একটি অপ্রয়োজনীয় পুষ্টি উপাদান। ম্যাট্রিক্সে ক্যালসিয়াম লবণ থাকাতে অস্থি শত্ত হয়। ম্যাট্রিক্সে প্রধানত তিন ধরনের অস্থিকোষ থাকে। যেমন- অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট।

অস্থিতে প্রধানত দু ধরনের খনিজায়িত কলা থাকে, যথা- কার্টিক্যাল কলা ও ক্যানসেলিয়াস কলা। অস্থিতে আরো যেসব কলা থাকে সেগুলো হলো : অস্থিমজ্জা, পেরিঅস্টিয়াম, এন্ডোস্টিয়াম, স্নায়ু, রক্তনালি ও তরুণাস্থি। পেরিঅস্টিয়াম কলার পাতলা আবরণ দ্বারা অস্থি আবৃত থাকে। এন্ডোস্টিয়াম অস্থির অভ্যন্তরের মেডুলারি গহ্বরের আবরণ গঠন করে ৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'A' চিহ্নিত অংশটি হলো তরুণাস্থি। তরুণাস্থি সাধারণত অপেক্ষাকৃত নরম, নমনীয় ও স্থিতিস্থাপক যোজক কলা। মাতৃকার গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থি চার ধরনের হয়ে থাকে। নিচে এদের গঠনগত ভিন্নতার মধ্যে তুলনা উল্লেখ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”