A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৫৩🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের রক্তের শ্রেণিবিভাগকে ABO ব্লাডগ্রুপ বা সংক্ষেপে ব্লাডগ্রুপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রাণির কিছু বৈশিষ্ট আছে যা সেক্স ক্রোমোসোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোসোমে লিঙ্গ নির্ধারক জিন ছাড়াও আরও কিছু অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনও থাকে। লিঙ্গ নির্ধারণজিন ব্যতীত সেক্স ক্রোমোসোমে অবস্থিত অন্যান্য জিনগুলোকে লিঙ্গ সংযুক্ত বা সেক্স লিংকড জিন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত অনুপাতটি হল ১৩:৩ যা প্রকট এপিস্ট্যাটিসসকে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাটিসস বলে ।

ব্যাটসন এবং প্যানেট পরিচালিত এক পরীক্ষায় আবিষ্কৃত হয় যে সাদা লেগহর্ণ গোষ্টীর মোরগ-মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রকট জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিন (I) এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়। F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে ১৩:৩ অনুপাতের সাদা ও রঙিন পালক-বিশিষ্ট মোরগ মুরগির সৃষ্টি হয়।

ধরা যাক, সাদা লেগহর্ণের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন= C এবং সাদা লেগহর্ণের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন=I.

অতএব,সাদা লেগহর্ণের জিনোটাইপ CCII এবং সাদা ওয়াইনডট-এর জিনেটাইপ ccii. অর্থাৎ এক্ষেত্রে C হচ্ছে প্রকট হাইপোস্ট্যিটিক জিন এবং I প্রকট এপিস্ট্যাটিসস জিন।একটি সাদা পালকযুক্ত লেগহর্ণ এর সাথে সাদা পালকযুক্ত ওয়াইনডট-এর ক্রস ঘটালে প্রথম বংশধরে (F1) সবগুলো শাবকই সাদা পালকযুক্ত পাওয়া যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত অনুপাতটি হল ১৩:৩ যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম । উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি নিচে ব্যাখ্যা করা হলো:

মেন্ডেলের দ্বিতীয় সূত্র: দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে (F1) কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র ও স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। সূত্র অনুযায়ী F2 বংশধরে ফিনোটাইপিক অনুপাত হবে ৯:৩:৩:১ ।

 

অপরদিকে, উদ্দীপকের প্রাপ্ত ফলাফল সাদা লেগহর্ণ ও সাদা ওয়াইন-ডট এর মধ্যে দেখা যায়। এদের মধ্যে ক্রস ঘটালে F1 জনুতে উৎপন্ন সকল মোরগ-মুরগির সাদা পালক বিশিষ্ট হবে। F1 জনুর মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে দেখা যায়, F2 জনুতে সাদা ও রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগির আবির্ভাব ঘটে এদের অনুপাত সাদা:রঙিন= ১৩:৩ ।

এইক্ষেত্রে F2 জনুতে প্রকট এপিস্ট্যাটিক জিন I এর কারণে ১৩টি সাদা এবং I এর অনুপস্থিতির কারণে ৩টি রঙিন পালক বিশিষ্ট মোরগ মুরগির উৎপন্ন হয় । প্রকট এপিস্ট্যাসিস এর কারণে F2 জনুতের সাদা ও রঙিন মোরগ মুরগির অনুপাত ১৩:৩।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”