A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৪🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

যেসব পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাকে এসিড বা অম্ল বলে।

উত্তর:

কৃষিতে pH এর গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি শোষণ করে। এর জন্য মাটির pH এর মান 6.0 থেকে 8.0 এর মধ্যে হলে সবচেয়ে ভালো। আবার, মাটির pH এর মান 3.0 এর কম বা 10 এর বেশি হলে মাটির উপকারী অণুজীব মারা যায়। মাটির pH এর মান কমে গেলে পরিমাণ মতো চুন (CaO) ব্যবহার করা হয়। আবার মাটির pH এর মান বেড়ে গেলে পরিমাণমতো অ্যামোনিয়াম সালফেট, (NH4)2SO4, অ্যামোনিয়াম ফসফেট (NH4)3PO4 ইত্যাদি সার ব্যবহার করে মাটির pH কমানো হয়।

উত্তর:

উদ্দীপকের পাত্রটি লক্ষ করলে দেখা যায়, এতে শামুকের খোলসকে উত্তপ্ত করা হচ্ছে অর্থাৎ CaCO3 কে উত্তপ্ত করা হচ্ছে। CaCO3 কে উত্তপ্ত করলে নিম্নরূপ বিক্রিয়া ঘটে।

CaCO3( s)ΔCaO( s)+CO2( g)

সুতরাং এই বিক্রিয়াটি মূলত চুনাপাথরের তাপীয় বিক্রিয়া।

CaCO3 কে তাপ দিলে তা বিয়োজিত হয়ে CaO ও CO2 উৎপন্ন হয়। খোলা পাত্রে বিক্রিয়াটি সংঘটিত হলে গ্যাসীয় উৎপাদ CO2 বিক্রিয়া পাত্র হতে অপসারিত হয়। এরূপ অবস্থায় CaO ও CO2 পুনরায় বিক্রিয়া করে CaCO3 উৎপন্ন করতে পারে না। অর্থাৎ বিক্রিয়াটি একদিকে সংঘটিত হয়। যে বিক্রিয়া শুধুমাত্র একদিকে সংঘটিত হয় তাকে একমুখী বিক্রিয়া বলে। সুতরাং উপরিউক্ত বিক্রিয়াটি একমুখী ও বিয়োজন বিক্রিয়া।

উত্তর:

উদ্দীপকে বিক্রিয়া পাত্রে প্রাপ্ত যৌগটি হলো CaO। সুতরাং CaO পানির সাথে বিক্রিয়া করে Ca(OH)2 উৎপন্ন করে।

CaO+H2OCa(OH)2+ তাপ

এখন CaO এর জলীয় দ্রবণ Ca(OH)2 এর মধ্যে দিয়ে CO2 গ্যাস চালনা করলে প্রথমে দ্রবণটি ঘোলাটে হয়।

Ca(OH)2+CO2CaCO3+H2O

অদ্রবণীয় CaCO3 উৎপন্ন হওয়ার জন্য চুনের পানি ঘোলাটে হয়। আবার এই ঘোলা চুনের পানির মধ্যে দিয়ে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে দ্রবণটি আবার স্বচ্ছ হয়ে যায়।

সুতরাং Ca(HCO3)2 উৎপন্ন হওয়ার কারণে চুনের পানি আবার স্বচ্ছ হয়ে যায়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”